• Home
  • জেলার খবর
  • সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ করেন রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির এক আধিকারিক। তাতে আপত্তি জানিয়ে কলকাতা হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনকে চিঠি লেখেন তৃণমূল সাংসদ। চিঠিতে তিনি জানান, তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রশ্ন করছেন স্পিকারের বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা এক মামলায়। তাতে প্রশ্ন তোলা হয়েছে বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে। পরবর্তীতে অভিযোগ ওঠে একাধিক বিধায়কের সই জাল হওয়ার। তার ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন বিধানসভার সচিব এবং পরে দায়িত্ব যায় সিআইডির হাতে। তৃণমূল সাংসদের অভিযোগ, আইনজীবী হিসেবে কোর্টে তাঁর পেশাগত দায়িত্ব পালন করার কারণেই তাঁকে ডাকা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। তিনি চিঠিতে প্রশ্ন তুলেছেন, কীভাবে পুলিশ সেই কারণে জিজ্ঞাসাবাদ করতে পারে একজন সিনিয়র আইনজীবীকে, যিনি প্রশ্ন করছেন এক মামলায়।

Releated Posts

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

বাইরে বেরোতেই ডিম হামলা অরূপের উপর

প্রায় ৩ ঘন্টা পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। পুলিশি ঘেরাটোপে বাইরে বেরোতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া…

ByByHafizur Rahaman Jun 18, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন উদযাপন শুরু হবে ১৯ তারিখ ‘রান ফর যোগা’ কর্মসূচির দ্বারা। ২০…

ByByHafizur Rahaman Jun 18, 2026

আলিপুর আদালতের অন্দরে অরূপ বিশ্বাস, হাতে ডিম নিয়ে বাইরে বিক্ষোভ

জানা যায়, উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় তিনি যেই ঘরে ছিলেন, তার আলো পর্যন্ত নিভিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top