• Home
  • দেশ
  • আবারও ধর্নায় বসতে চলেছে ককরোচ জনতা পার্টি

আবারও ধর্নায় বসতে চলেছে ককরোচ জনতা পার্টি

Image

দেবজিৎ মুখার্জি: আবারও ধর্নায় বসতে চলেছে অভিজিৎ দীপকের ককরোচ জনতা পার্টি। শনিবার, ২০ জুন, রাজধানীর যন্তর মন্তরে ফের শান্তিপূর্ণ বিক্ষোভ ও ধর্না করা হবে তাদের তরফ থেকে। তারা পুলিশকে এই কর্মসূচির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সিজেপি জানিয়েছে, অনুমতি নিয়ে আগামীকাল, অর্থাৎ শুক্রবার, পুলিশ তাদের সিদ্ধান্ত জানাবে। তাদের সাফ কথা, তারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে এবং আইন অনুযায়ী আয়োজন করতে চায়। তারা আশা করছে যে তারা এই কর্মসূচি পালন করার অনুমতি পাবে। এবার দেখার যে তাদের এই কর্মসূচি ঘিরে কোনও বিতর্ক সৃষ্টি হয় কিনা। শুধু তাই নয়, জাতীয় রাজনীতিতে কী প্রভাব পড়ে, সেই প্রশ্নও ঘোরাফেরা করছে সমগ্র রাজনৈতিক মহলে। সুতরাং এবার দেখার যে তারা অনুমতি পায় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top