দেবজিৎ মুখার্জি, কলকাতা: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন উদযাপন শুরু হবে ১৯ তারিখ ‘রান ফর যোগা’ কর্মসূচির দ্বারা। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে ‘বন্দে যোগম’ নামক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গঙ্গাবক্ষে। ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠান হবে।
রান ফর যোগা: ম্যারাথনের আয়োজন করা হয়েছে রাজ্যের নানা জেলায়। শহরে প্রধান কর্মসূচি হবে কলকাতা পুরসভার সামনে থেকে রাইটার্স অবধি। সকাল সাড়ে ছটায় অংশগ্রহণকারীরা জড়ো হবেন এবং ৭টায় সূচনা হবে ম্যারাথনের। মুখ্যমন্ত্রীর তরফ থেকে সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে।
বন্দে যোগম: গঙ্গার আকাশে প্রায় ৩ হাজার ড্রোন উড়বে।
আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠান: কলকাতার রেড রোডে এই অনুষ্ঠানে সকাল ৬টা ১৫ মিনিটে জমায়েত শুরু হবে এবং মূল যোগাভ্যাসের কর্মসূচি শুরু হবে সাড়ে ছটা থেকে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইতিমধ্যেই প্রশাসন ও নিরাপত্তা ঘিরে প্রস্তুতি জোরদার শুরু হয়েছে। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী আরো জানিয়েছেন, সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক পরিষ্কার-পরিচ্ছন্ন কলকাতার ছবি তুলে ধরা। তাই রাজ্যবাসীকে তিনি নিজেদের এলাকার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আবেদনও করেছেন।



By










