দেবজিৎ মুখার্জি, কোচবিহার: থানা থেকে বেরোতেই রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে লক্ষ্য করে পচা ডিম ও জুতো উত্তেজিত জনতার। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে তাঁকে হেলমেট পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এদিন দিনহাটা থানায় তাঁকে নিয়ে আসা হলে থানার বাইরে পচা ডিম ও জুতো হাতে ভিড় জমান একাধিক বিক্ষোভকারী। প্রিজন ভ্যান থানার গেট পেরোতেই গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম ও জুতো। কয়েকজন গাড়ি আটকানোর চেষ্টা করে বলেও অভিযোগ। চোখের নিমেষে পরিস্থিতি উগ্র হয়ে উঠলে পুলিশ রীতিমতো হাবুডুবু খায় ভিড় সামাল দিতে। কেন্দ্রীয় বাহিনীও ময়দানে নামে পরিস্থিতি সামাল দিতে। কড়া নিরাপত্তার মধ্যে স্বাস্থ্য পরীক্ষার পর উদয়ন গুহকে নিয়ে যাওয়া হয় আদালতে।
উদয়ন গুহকে লক্ষ্য করে পচা ডিম ও জুতো উত্তেজিত জনতার



By












