• Home
  • জেলার খবর
  • ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের কালীঘাটে হানা সিআইডি আধিকারিকদের। তবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নয়, আধিকারিকরা হানা দিলেন তাঁরই পাড়ার এক ফ্ল্যাটে, যেখানে তাঁর এক আত্মীয়, সম্পর্কে বোন, থাকেন বলে জানা গিয়েছে। ফ্ল্যাটটি অবস্থিত ২৯/ডি নম্বরে। তবে প্রবেশের আগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং কিছু তথ্য জোগাড় করেন আধিকারিকরা। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনঝি অদিতি গায়েনের সঙ্গে। বলে রাখা প্রয়োজন, অদিতি গায়েন সামলাতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হয়। তবে তা উড়িয়ে দেন রাজ্যের মন্ত্রী তাপস রায়।

Scroll to Top