• Home
  • খেলা
  • কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

Image

নিউজ ডেস্ক: এবার জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করলো হ্যারি কেনরা। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে নেয় ইংল্যান্ড। যদিও আক্রমণাত্মক ফুটবল একটু হলেও বেশি আসে ইংল্যান্ডের তরফ থেকে। 

ম্যাচটি খেলা হয় ডালাস স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই দুই দল একে অপরকে অ্যাটাক ও কাউন্টার অ্যাটাক করা শুরু করে। অবশেষে ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। তবে ৩৬ মিনিটে শোধ করে দেয় ক্রোয়েশিয়া। দলকে ম্যাচে ফেরান বাটুরিনা। তবে তার কিছুক্ষণের মধ্যেই ব্যবধান ফের বাড়িয়ে নেয় ইংল্যান্ড। ৪২ মিনিটে ফের গোল করেন কেন। তবে এবারও সমতা ফেরাতে খুব বেশি সময় লাগায়নি ক্রোয়েশিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার দোরগোড়ায় গোল করেন মুসা।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় ইংল্যান্ড। জয়ের লক্ষ্যে আরো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। ৪৭ মিনিটে দলের ব্যবধান বাড়িয়ে দেন বেলিংহ্যাম। এরপর সমতা ফেরানোর লক্ষ্যে নিজেদের সবটা দেয় ক্রোয়েশিয়া। কিন্তু কোনভাবেই ভেদ করতে পারছিল না ইংল্যান্ডের ডিফেন্স। উল্টে ৮৫ মিনিটে ফের গোল করে ইংল্যান্ড। এবার তা আসে র‍্যাশফোর্ডের থেকে। শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি ক্রোয়েশিয়া। ম্যাচ শেষ হয় ৪-২ ফলাফলে। জয় নিয়ে স্টেডিয়াম ছাড়েন ইংল্যান্ডের ফুটবলাররা। 

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top