দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে শহিদ মিনার চত্বর যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ দলের অন্যান্য প্রভাবশালী নেতারা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দেন শুভঙ্কর সরকার। তিনি বলেন, “আমরা শহিদ মিনার চত্বরে দাঁড়িয়ে মমতাকে আহ্বান করছি, যদি তাঁর সৎ সাহস থাকে, তাহলে নিশ্চয়ই বিকৃত করবেন না ইতিহাস। এই শহিদ মঞ্চে এসে ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল সেটা বলবেন। কারণ, তখন পতাকাটা যুব কংগ্রেসের চক্রের পতাকা ছিল।” তাঁর সংযোজন, “ভুল স্বীকার করলে মনে শান্তি পাবেন মমতা। কারণ, এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি সেদিনের দোষীদের। যদি উনি স্বীকার করেন, ‘আমার দল ছাড়া ভুল হয়েছিল’, এই মঞ্চে এসে শ্রদ্ধা জানান শহিদদের, তাহলে কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করা হবে তাঁর কৃতকর্মের। যদি তিনি সেটা ভাবেন, তাহলে সবাই স্বাগত এই মঞ্চে।”
“কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করা হবে” মমতার উদ্দেশ্যে বার্তা শুভঙ্করের



By










