দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি সরে দাঁড়ালেন দলীয় মুখপাত্রের দায়িত্ব থেকেও।
বৃহস্পতিবার মেল মারফত তিনি নিজের ইস্তফাপত্র পাঠান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইস্তফাপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও অনেকে মনে করছেন যে মূল কারণ হলো নির্বাচনের দলের ভরাডুবি এবং দলের বর্তমান পরিস্থিতি।
বর্তমানে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা তৃণমূল কংগ্রেস। কদিন আগে শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিশ্রী পরাজয়ের পর দলের একের পর এক নেতা পদত্যাগ করছেন। এই অবস্থায় অরূপ চক্রবর্তীর মতো একজন হেভিওয়েটের ক্ষোভ উগরে দিয়ে সরে দাঁড়ানো যে দলের কাছে এক বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। এবার দেখার বিষয় যে কিভাবে ঘাসফুল শিবির এই পরিস্থিতি সামাল দেয়।



By










