দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: বহরমপুরের কাছাকাছি কর্ণসুবর্ণের গোবিন্দপুর রেলগেটে দুর্ঘটনস্থলে গেলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তথা হাত শিবিরের প্রাক্তন সাংসদ, অধীর রঞ্জন চৌধুরী। এলাকাবাসীদের তিনি অনুরোধ করেন কোনরকম উত্তেজনাকর পরিস্থিতি না সৃষ্টি করার। তাঁর বক্তব্য, “খুব দুর্ভাগ্যজনক। আমি জানিয়েছি রেলমন্ত্রীকে। তাঁদের আধিকারিক শীঘ্রই আসবেন এখানে। ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাকে ঘিরে এখনো উত্তেজনা রয়েছে এলাকায়।
এলাকাবাসীদের উত্তেজনাকর পরিস্থিতি না সৃষ্টি করার অনুরোধ অধীরের



By










