রক্ষাকবচ বৃদ্ধি অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সই জাল মামলায় ক্ষণিকের স্বস্তি কালীঘাট তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃদ্ধি পেল তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ। আরও ১ মাস তা বাড়ালেন কলকাতা উচ্চ আদালতের বিচারপতি কৌশিক চন্দ। কোর্ট জানিয়েছে, এই সময়সীমার মধ্যে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না মমতাপন্থী তৃণমূলের সেনাপতির বিরুদ্ধে। তবে শর্ত, তদন্তে সাহায্য করতে হবে তাঁকে। জুলাই মাসের ২৩ তারিখে পরবর্তী শুনানি হতে পারে মামলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top