• Home
  • জেলার খবর
  • সই জাল কাণ্ডে এখনই স্বস্তি পাচ্ছেন না অভিষেক

সই জাল কাণ্ডে এখনই স্বস্তি পাচ্ছেন না অভিষেক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনির দশা যেন কাটছে না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বড় ধাক্কা খেলেন তিনি কলকাতা হাই কোর্টে। সই জাল কাণ্ডে সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা করেছিলেন ডায়মন্ড হারবার সাংসদ, তার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেওয়া হলো বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের তরফ থেকে।

প্রসঙ্গত, সই জাল কাণ্ডে একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ককে নোটিস দেওয়ার পাশাপাশি নোটিস দেওয়া হয় ঘাসফুল শিবিরের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। গত সোমবার তাঁকে তলব করা হয়েছিল ভবানীভবনে। কিন্তু সোনারপুরে তাঁর উপর হামলা হওয়ায় তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে এড়িয়ে যান হাজিরা। এরপর তাঁর কালীঘাটের বাসভবনে পৌঁছে যান সিআইডির একটি দল। ভিডিওগ্রাফি করে তারা এবং সেদিনই ফের ধরানো হয় একটি নোটিস।

সিআইডির দেওয়া সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যাতে তাঁকে তারা গ্রেফতার না করে, সেই রক্ষাকবচ চেয়ে গত বুধবার আবেদন করা হয়। দ্রুত শুনানের আর্জিও জানানো হয়। সেই মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস। এবার দেখার বিষয় যে জল কতদূর গড়ায়। কী হয় আগামীদিনে বা আর কিসের সম্মুখীন হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যাযকে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top