• Home
  • জেলার খবর
  • পেলেন না সার্বিক রক্ষাকবচ, ফের আদালতে ধাক্কা অভিষেকের

পেলেন না সার্বিক রক্ষাকবচ, ফের আদালতে ধাক্কা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের কলকাতা হাই কোর্টে ধাক্কা খেলেন কালীঘাট তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সার্বিক রক্ষাকবচ পেলেন না তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, “রক্ষাকবচ রয়েছে তো। আবার কী দরকার।” এর পরিপ্রেক্ষিতে আইনজীবী কপিল সিব্বল জানান, “রক্ষাকবচ একটি মামলায় আছে। ডিজে মন্তব্য মামলায় রক্ষাকবচ রয়েছে। সার্বিক রক্ষাকবচের আবেদন করা হয়েছে।” পাল্টা বিচারপতির পর্যবেক্ষণ, “সবক্ষেত্রে কীভাবে একইভাবে রক্ষাকবচ দেওয়া যায়? এতে ক্ষতি হতে পারে তদন্তে।” এদিন রাজ্যের আইনজীবী আবেদন করেন সময় চেয়ে। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top