দেবজিৎ মুখার্জি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে আন্দোলনের জয় বললেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর বক্তব্য, প্রশ্নপত্র ফাঁসের জেরে যেই ২০ জন পড়ুয়া আত্মহত্যা করেছেন, এই জয় তাঁদের। বিক্ষোভস্থান থেকে আবেগী হয়ে তিনি বলেন, “গত একমাস ধরে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। সবাই বলত, কারও কথা শোনে না এই সরকার, ঝুঁকবে না। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি সবাইকে মাথানত করতে হয় শক্তিশালী আন্দোলনের কাছে।” তবে তিনি এও জানিয়েছেন যে এখনই বিক্ষোভ শেষ হচ্ছে না। যতক্ষণ না তাঁদের আরও দুই দাবি – আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য এবং আন্দোলনে যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার – না মানা হবে, ততক্ষণ চলবে আন্দোলন।
“আন্দোলনের জয়” ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে বললেন অভিজিৎ

Releated Posts
ইউপিতে পথে নামলো ‘জেন আলফা’
ঘটনাটি কী?
পাল্টা প্রতিবাদ জানাতে নামছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা
কী বক্তব্য তাঁদের?


By










