• Home
  • খেলা
  • ফের নরওয়ের হাতে বধ ব্রাজিল, শেষ মুহূর্তে গোল করেও হলো না রক্ষা

ফের নরওয়ের হাতে বধ ব্রাজিল, শেষ মুহূর্তে গোল করেও হলো না রক্ষা

Image

নিউজ ডেস্ক: ফের অঘটন চলতি ফিফা বিশ্বকাপে। এবার ‘রাউন্ড অফ ১৬’ থেকে ছিটকে গেল ফুটবল বিশ্বের অন্যতম বিশ্বজয়ী দল ব্রাজিল। ফের তাদের পরাজিত করল নরওয়ে। ম্যাচের ফলাফল ১-২। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত রীতিমতো দাপুটে ফুটবল খেলে নরওয়ে। অন্যদিকে ব্রাজিলের তরফ থেকেও মরিয়া চেষ্টা করা হয় ম্যাচ জেতার। কিন্তু তারা পেরে ওঠেনি। ম্যাচ শেষ হওয়ার দোরগোড়ায় গোল পেলেও তা কাজে আসেনি।

সোমবার (ভারতীয় সময় অনুসারে) দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামে ইস্ট রুদারফোর্ডের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই শুরু হয় দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণ। ১৪ মিনিটে ব্রাজিলের কাছে একটি সুবর্ণ সুযোগ আসে গোল করার। তবে পেনাল্টি থেকে গোল মিস করেন গুইমারাইস। এরপর আক্রমণের মাত্রা আরো বাড়ায় নরওয়ে। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। 

দ্বিতীয়ার্ধে একই ধাঁচের খেলা খেলে দুই দল। আক্রমণের পর আক্রমণ করতে থাকে নরওয়ে, যা কোনমতে রুখছিল ব্রাজিল। অবশেষে ৭৯ মিনিটে প্রথম গোল পায় নরওয়ে। দলকে ম্যাচে লিড দেন তারকা ফুটবলার আর্লিং হাল্যান্ড। দ্বিতীয় গোলটিও আসে কিছুক্ষণের মধ্যে। ৯০ মিনিটে ফের ব্রাজিলের জালে বল জড়ান হাল্যান্ড। ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করা হয় ব্রাজিলের তরফ থেকে। অবশেষে ম্যাচ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। তবে তাতেও শেষরক্ষা হয়নি। অবশেষে ২-১ ফলাফল নিয়ে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন নরওয়ের ফুটবলাররা। অন্যদিকে একরাশ হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়েন ব্রাজিলের ফুটবলাররা।

Releated Posts

“মেনে নেওয়া যায় না” তৃতীয় ম্যাচের লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন শ্রেয়াস

শ্রেয়াস বলেন, “এত বড় ব্যবধানে পরাজয় একেবারেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এই পরাজয় মেনে নিয়ে…

ByByHafizur Rahaman Jul 8, 2026

এক্সিট ডোর দেখল কলম্বিয়া, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

কলম্বিয়ার দাপুটে ফুটবলে দাগ টানলো সুইজারল্যান্ড। ‘রাউন্ড অফ ১৬’ থেকে তাদের বাইরের দরজা দেখিয়ে দিল তারা। যদিও সুইজারল্যান্ডই…

ByByHafizur Rahaman Jul 8, 2026

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত মিশরের

ক্ষোভ উগরে দিয়েছেন জিকোদের কোচ হোসাম হাসানও। তিনি বলেছেন, “দিনের আলোয় ডাকাতি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে রাখা হলে ফিফার ব্যবসা…

ByByHafizur Rahaman Jul 8, 2026

শেষ হলো আমেরিকার কাপ অভিযান, পরবর্তী রাউন্ডে বেলজিয়াম

ম্যাচের ফলাফল ৪-১। যদিও তুলনামূলকভাবে অ্যাটাকিং ফুটবল বেশি খেলেছে আমেরিকা, তবে সুযোগে সদ্ব্যবহার করেছে বেলজিয়াম। আমেরিকার সমতা ফিরিয়েও…

ByByHafizur Rahaman Jul 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top