• Home
  • খেলা
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় আর্জেন্টিনার

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় আর্জেন্টিনার

Image

নিউজ ডেস্ক: চলতি ফিফা বিশ্বকাপের ‘শেষ ১৬’তে লিও মেসির আর্জেন্টিনা। শনিবার তারা পরাজিত করল কেপ ভার্ডেকে। ৯০ মিনিট অতিক্রম করে ম্যাচ এবং ১২০ মিনিট শেষে ৩-২ স্কোরলাইনে ম্যাচ নিজেদের নামে করে আর্জেন্টিনা। দুবার গোল খেয়ে গোলশোধ করে কেপ ভার্দে। তবে তৃতীয়বার সফল হয়নি তারা। এদিন প্রথমার্ধে ২৯ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ডুয়ার্টের গোলে ম্যাচে ফেরে কেপ ভার্ডে। আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি আসে ৯২ মিনিটে। এবারের গোলদাতা মার্টিনেজ। ১০৩ মিনিটে ফের গোলশোধ করে কেপ ভার্দে। এবার তাদের ম্যাচে ফেরান ক্যাব্রাল। অবশেষে ১১১ মিনিটে ডাইনির আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার আপ্রাণ চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি কেপ ভার্দে। অবশেষে ৩-২ স্কোরলাইনে পরবর্তী রাউন্ডের টিকিট পাকা করে নেয় আর্জেন্টিনা। যদিও কেপ ভার্দে যেভাবে লড়াই দিয়েছে ম্যাচে, তার প্রশংসা করেছে গোটা ফুটবল বিশ্ব। ৭ই জুলাই তারা মুখোমুখি হবে মিশরের।

Releated Posts

“মেনে নেওয়া যায় না” তৃতীয় ম্যাচের লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন শ্রেয়াস

শ্রেয়াস বলেন, “এত বড় ব্যবধানে পরাজয় একেবারেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এই পরাজয় মেনে নিয়ে…

ByByHafizur Rahaman Jul 8, 2026

এক্সিট ডোর দেখল কলম্বিয়া, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

কলম্বিয়ার দাপুটে ফুটবলে দাগ টানলো সুইজারল্যান্ড। ‘রাউন্ড অফ ১৬’ থেকে তাদের বাইরের দরজা দেখিয়ে দিল তারা। যদিও সুইজারল্যান্ডই…

ByByHafizur Rahaman Jul 8, 2026

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত মিশরের

ক্ষোভ উগরে দিয়েছেন জিকোদের কোচ হোসাম হাসানও। তিনি বলেছেন, “দিনের আলোয় ডাকাতি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে রাখা হলে ফিফার ব্যবসা…

ByByHafizur Rahaman Jul 8, 2026

শেষ হলো আমেরিকার কাপ অভিযান, পরবর্তী রাউন্ডে বেলজিয়াম

ম্যাচের ফলাফল ৪-১। যদিও তুলনামূলকভাবে অ্যাটাকিং ফুটবল বেশি খেলেছে আমেরিকা, তবে সুযোগে সদ্ব্যবহার করেছে বেলজিয়াম। আমেরিকার সমতা ফিরিয়েও…

ByByHafizur Rahaman Jul 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top