দেবজিৎ মুখার্জি: দেশের ক্রিকেটমহলে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার বিষয় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। সিনিয়র দলের সুযোগ পাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তাঁর অভিষেক ঘটেনি। অনেকে আশা করেছিলেন যে আয়ারল্যান্ড সিরিজে তিনি সুযোগ পাবেন, কিন্তু তা হয়নি। সেই সিরিজে ২-০তে পরাজিত হয় ভারত। এরপর আশা করে হয়ে এসেছিল যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি সুযোগ পাবেন। কিন্তু তাও হয়নি। তাঁকে সুযোগ না দেওয়াকে ঘিরে শুরু হয়েছে সমালোচনার বন্যা। কেউ এই সিদ্ধান্তকে সঠিক মনে করলে, আবার অনেকে মনে করছেন ভুল।
এবার গোটা বিষয়টি নিয়ে অবস্থান জানানো হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, “আমরাও মনে করি সে বেশ প্রতিভাবান ক্রিকেটার। সে তার প্রমাণও দিয়েছে আইপিএলে। আমি বেশকিছু মন্তব্য দেখেছি।টিম ম্যানেজমেন্ট এবং কোচদের বিরুদ্ধে। কিন্তু এটা খুব পরিষ্কার করে দিতে চাই যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ এবং অধিনায়কই। পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা। যখন সঠিক সুযোগ আসবে, তাঁরা অবশ্যই সুযোগ দেবেন তাকে।”
ইংল্যান্ড সিরিজে বৈভবকে খেলানোর সম্ভাবনা প্রসঙ্গে রাজীব শুক্লা বলেন, “এই সিদ্ধান্তগুলি ছেড়ে দেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার উপর। আমার জানা নেই কেন এই বিষয়ে এমন অপ্রয়োজনীয় মন্তব্য করা হচ্ছে।” এবার দেখার বিষয়ে যে শেষ পর্যন্ত ইংল্যান্ড সিরিজে অভিষেক ঘটে কিনা বৈভবের। কী হতে চলেছে শেষ পর্যন্ত বা কবে তাঁকে সিনিয়র দলের সঙ্গে দেখা যাবে মাঠে, এই সংক্রান্ত নানা প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকাদের মধ্যে। সেক্ষেত্রে এবার দেখার যে আগে কী হয়।



By














