• Home
  • খেলা
  • অস্ট্রিয়াকে গুঁড়িয়ে ‘শেষ ১৬’তে স্পেন

অস্ট্রিয়াকে গুঁড়িয়ে ‘শেষ ১৬’তে স্পেন

Image

নিউজ ডেস্ক: চলতি ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অফ ১৬’তে নিজেদের টিকিট পাকা করে নিল স্পেন। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) তারা পরাজিত করল অস্ট্রিয়াকে। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। ম্যাচের ফলাফল ৩-০। বলা ভালো, এদিন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাদেরই দাপট চলেছে গোটা ম্যাচজুড়ে। অন্যদিকে অস্ট্রিয়াকে অত্যন্ত দুর্বল দেখায় এদিনের ম্যাচে। দলের ফুটবলারদের চোখে-মুখে রীতিমতো চাপ ফুটে উঠছিল স্প্যানিশ আক্রমণের সামনে।

ম্যাচটি খেলা হয় ইঙ্গেলউডের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। জয়ের লক্ষ্যে প্রথম মিনিট থেকেই আক্রমণ করা চালু হয় স্পেনের তরফ থেকে। লাগাতার তাদের তরফ থেকে চেষ্টা করা হয় অস্ট্রিয়ার ডিফেন্ড ভেঙে গোল করার। যদিও প্রথমদিকে কোনভাবে নিজেদের বাঁচিয়ে রাখছিল অস্ট্রিয়া। তবে ৩৬ মিনিটে সুযোগ কাজে লাগা স্পেন। ওয়ারজাবালের গোলে খাতা খোলে তারা। এরপরও তারা আক্রমণ জারি রাখে। কিন্তু গোলের মুখ দেখেনি। অন্যদিকে অস্ট্রিয়ার কাছেও হাতেগোনা কয়েকটি সুযোগ আসে। কিন্তু সেগুলি তারা কাজে লাগাতে পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে স্পেন। 

দ্বিতীয়ার্ধেও কোনও পরিবর্তন দেখা যায়নি স্পেনের খেলায়। সেই প্রথম মিনিট থেকেই অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করে তারা। অবশেষে ৬৬ মিনিটে তারা পায় তাদের দ্বিতীয় গোল। এবারের গোলদাতা পরো। তৃতীয় গোলের লক্ষ্যেও আক্রমণ জারি থাকে তাদের। অবশেষে সেটি তারা পায় ৮৯ মিনিটে। এবার নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়ারজাবাল। এরপর আরো গোল করার চেষ্টা করা হলেও আর তারা পেরে ওঠেনি। অবশেষে ৩-০ কোনলাইন নিয়ে পরবর্তী রাউন্ডে চলে গেল স্পেন। একরাশ হতাশা নিয়ে বিশ্বকাপকে বিদায় জানালো অস্ট্রিয়া।

Releated Posts

“মেনে নেওয়া যায় না” তৃতীয় ম্যাচের লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন শ্রেয়াস

শ্রেয়াস বলেন, “এত বড় ব্যবধানে পরাজয় একেবারেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এই পরাজয় মেনে নিয়ে…

ByByHafizur Rahaman Jul 8, 2026

এক্সিট ডোর দেখল কলম্বিয়া, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

কলম্বিয়ার দাপুটে ফুটবলে দাগ টানলো সুইজারল্যান্ড। ‘রাউন্ড অফ ১৬’ থেকে তাদের বাইরের দরজা দেখিয়ে দিল তারা। যদিও সুইজারল্যান্ডই…

ByByHafizur Rahaman Jul 8, 2026

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত মিশরের

ক্ষোভ উগরে দিয়েছেন জিকোদের কোচ হোসাম হাসানও। তিনি বলেছেন, “দিনের আলোয় ডাকাতি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে রাখা হলে ফিফার ব্যবসা…

ByByHafizur Rahaman Jul 8, 2026

শেষ হলো আমেরিকার কাপ অভিযান, পরবর্তী রাউন্ডে বেলজিয়াম

ম্যাচের ফলাফল ৪-১। যদিও তুলনামূলকভাবে অ্যাটাকিং ফুটবল বেশি খেলেছে আমেরিকা, তবে সুযোগে সদ্ব্যবহার করেছে বেলজিয়াম। আমেরিকার সমতা ফিরিয়েও…

ByByHafizur Rahaman Jul 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top