নিউজ ডেস্ক: চলতি ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অফ ৩২’এ এক অসাধারণ ও রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল গোটা সিয়াটেল স্টেডিয়াম। পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে আনল বেলজিয়াম। সেনেগালকে তারা পরাজিত করল ৩-২ গোলে। এদিন দুই গোলে পিছিয়ে থেকে তারা ম্যাচ জেতে। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইম পর্যন্ত এবং একেবারে শেষ মুহূর্তে গোলের মুখ দেখে বেলজিয়াম। বিস্তারিতভাবে বলতে গেলে, শেষের দিকে বেশ নড়বড়ে ও দুর্বল দেখাচ্ছিল সেনেগালকে। যেভাবে হারা ম্যাচ জিতেছে বেলজিয়াম, তার প্রশংসা করেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই।
ম্যাচের প্রথম মিনিট থেকে এই দুই দল একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ করা শুরু করে। অবশেষে ২৪ মিনিটে বেলজিয়ামের উপর প্রথম আঘাত আনে সেনেগালের ডিয়ারা। গোল করে এগিয়ে দেন দলকে। ম্যাচে ঘুরে দাঁড়াতে এরপর মুড়িয়া চেষ্টা শুরু করে বেলজিয়াম। পাসিং ফুটবল খেলে তারা চেষ্টা করে সেনেগালের ডিফেন্স ভাঙার। কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। একাধিকবার কাছাকাছিও এসেছিল তারা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে সেনেগাল।
দ্বিতীয়ার্ধেও একই ধাঁচের ফুটবল খেলে বেলজিয়াম। আক্রমণের পর আক্রমণ করতে থাকে তারা। তবে ৫১ মিনিটে ফের সুযোগ কাজে লাগায় সেনেগাল। এবার গোল করে ব্যবধান বাড়ান সার। এরপর আক্রমণের মাত্রা আরও বাড়ায় বেলজিয়াম। অবশেষে ৮৬ মিনিটে তারা গোলের মুখ দেখে। গোল করেন লুকাকু। সমতা ফেরানোর গোল আসতেও বেশি সময় লাগেনি। ৮৯ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফেরান টিয়েলেমান্স। এরপর ম্যাচ গড়ায় বাড়তি সময় পর্যন্ত। তাতে ১২০+৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে লিড দেন টিয়েলেমান্স। এরপর আপ্রাণ চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি সেনেগাল। অবশেষে ৩-২ ফলাফলে ম্যাচ নিজেদের নামে করে বেলজিয়াম এবং টিকিট পাকা করে নেয় ‘রাউন্ড অফ ১৬’এর।



By














