• Home
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ‘রাউন্ড অফ ৩২’: সুইডেনের বিরুদ্ধে ফ্রান্সের দাপুটে জয়

ফিফা বিশ্বকাপ ‘রাউন্ড অফ ৩২’: সুইডেনের বিরুদ্ধে ফ্রান্সের দাপুটে জয়

Image

নিউজ ডেস্ক: চলতি ফিফা বিশ্বকাপে দাপট অব্যাহত ফ্রান্সের। গ্রুপ পর্বের পর ‘রাউন্ড অফ ৩২’ পর্বেও তাদের তরফ থেকে তুলে ধরা হলো সেই চেনা আগ্রাসী ফুটবল। বুধবার (ভারতীয় সময় অনুযায়ী) তারা পরাজিত করল সুইডেনকে। শুধু জয় নয়, একেবারে বড় মার্জিনে ম্যাচ নিজেদের নামে করল তারা। বলা ভালো, তারা এই দিন রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে সুইডেনকে। ম্যাচের ফলাফল ৩-০। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত ছড়ি ঘুরিয়েছে ফ্রান্স। অন্যদিকে, সুইডেনকে বেশ দুর্বল ও দিশাহীন দেখিয়েছে এদিনের ম্যাচে।

ম্যাচটি খেলা হয়েছে ইস্ট রুদারফোর্ডের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। জয়ের লক্ষ্যে প্রথম মিনিট থেকেই অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করে ফ্রান্স। লাগাতার চেষ্টা করতে থাকে তারা সুইডেনের ডিফেন্স ভেঙ্গে গোল করার। প্রথমার্ধ শেষ হওয়ার দোরগোড়া পর্যন্ত ডিফেন্স করে কাটাচ্ছিল সুইডেন। তবে ৪৫ মিনিটে ধাক্কা খায় তারা। গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন দলের অন্যতম তারকা ফুটবলার কিলিয়ান।এমবাপে। এরপরও আক্রমন অব্যাহত থাকে তাদের। তবে দ্বিতীয় গোলটি দ্রুত করতে পারেনি তারা। প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে ফ্রান্স। 

দ্বিতীয়ার্ধেও ফ্রান্সের খেলায় কোনও পরিবর্তন দেখা যায়নি। একইভাবে আক্রমণের পর আক্রমণ চালিয়ে যায় তারা। তারা তাদের দ্বিতীয় গোলটি পায় ৫৩ মিনিটে। এবারের গোলদাতা বার্কোলা। সুইডেনের তরফ থেকে চেষ্টা করা হয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর। কয়েকটি সুযোগও তারা পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। ৭৪ মিনিটে ফের গোল করে ফ্রান্স। এবার নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন এমবাপে। তারপরও আক্রমণ জারি থাকে তাদের। কিন্তু চতুর্থবার গোলের মুখ দেখেনি তারা। অবশেষে ৩-০ ফলাফল নিয়ে ম্যাচ নিজেদের নামে করে ফ্রান্স এবং পরবর্তী রাউন্ডের টিকিট পাকা করে নেয়।

Releated Posts

“মেনে নেওয়া যায় না” তৃতীয় ম্যাচের লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন শ্রেয়াস

শ্রেয়াস বলেন, “এত বড় ব্যবধানে পরাজয় একেবারেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এই পরাজয় মেনে নিয়ে…

ByByHafizur Rahaman Jul 8, 2026

এক্সিট ডোর দেখল কলম্বিয়া, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

কলম্বিয়ার দাপুটে ফুটবলে দাগ টানলো সুইজারল্যান্ড। ‘রাউন্ড অফ ১৬’ থেকে তাদের বাইরের দরজা দেখিয়ে দিল তারা। যদিও সুইজারল্যান্ডই…

ByByHafizur Rahaman Jul 8, 2026

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত মিশরের

ক্ষোভ উগরে দিয়েছেন জিকোদের কোচ হোসাম হাসানও। তিনি বলেছেন, “দিনের আলোয় ডাকাতি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে রাখা হলে ফিফার ব্যবসা…

ByByHafizur Rahaman Jul 8, 2026

শেষ হলো আমেরিকার কাপ অভিযান, পরবর্তী রাউন্ডে বেলজিয়াম

ম্যাচের ফলাফল ৪-১। যদিও তুলনামূলকভাবে অ্যাটাকিং ফুটবল বেশি খেলেছে আমেরিকা, তবে সুযোগে সদ্ব্যবহার করেছে বেলজিয়াম। আমেরিকার সমতা ফিরিয়েও…

ByByHafizur Rahaman Jul 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top