• Home
  • খেলা
  • “আসল লড়াই শুরু হবে নক-আউট পর্যায়ে” প্রত্যাবর্তনের বার্তা রোনাল্ডোর

“আসল লড়াই শুরু হবে নক-আউট পর্যায়ে” প্রত্যাবর্তনের বার্তা রোনাল্ডোর

Image

নিউজ ডেস্ক: “আসল লড়াই শুরু হবে নক-আউট পর্যায়ে” ‘রাউন্ড অফ ৩২’এর ম্যাচের আগে প্রত্যাবর্তনের বার্তা দিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কী বক্তব্য তাঁর? তিনি দাবি করেছেন যে নক-আউট পর্ব থেকে শুরু হবে মূল লড়াই। শুধু তাই নয়, তিনি এই দাবিও করেছেন যে তাঁদের সামনে কঠিন প্রতিপক্ষ হলেও মানসিকভাবে শক্ত রয়েছে ড্রেসিংরুম।

চলতি ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্ব অপরাজিতভাবে শেষ করেছে পর্তুগাল। দলের ফুটবলাররা ভালো পারফর্ম করলেও প্রত্যাশা অনুযায়ী সেরকম ভালো পারফরম্যান্স দেখা যায়নি দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তরফ থেকে। একটি ম্যাচ বাদে বাকিগুলোতে তিনি দেখেননি গোলের মুখ, যা ঘিরে তাঁকে পড়তে হচ্ছে নানা সমালোচনা ও প্রশ্নের মুখে। হতাশ হয়েছেন তাঁর ভক্ত সহ অন্যান্য ফুটবলপ্রেমী ও প্রাক্তন তারকারও।

যদিও এই সমালোচনাগুলিকে গুরুত্ব দিতে চান না রোনাল্ডো। ‘রাউন্ড অফ ৩২’এ তাদের ম্যাচের আগে তিনি প্রত্যাবর্তনের বার্তা দিলেন। রোনাল্ডোর বার্তা, “শেষ হয়েছে গ্রুপ পর্ব। আসল লড়াই শুরু হবে নক-আউট পর্যায়ে। এই কঠিন লড়াইয়ে শক্তিশালী দলগুলির মুখে পড়লেও মানসিকভাবে শক্ত রয়েছে ড্রেসিংরুম।” রোনাল্ডোর এই দাবির পর বিশ্বকাপ জেতা নিয়ে আশা দেখছেন দলের সমর্থক থেকে শুরু করে তাঁর ভক্তরা। প্রসঙ্গত, ঘানার বিখ্যাত ওঝা নানা কোয়াকু বনসামের ভবিষ্যদ্বাণী এবার বিশ্বকাপ তুলবে রোনাল্ডোরাই। অর্থাৎ নিজেদের প্রথম বিশ্বকাপ ট্রফি তুলবে পর্তুগাল। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তিনি যেই ভবিষ্যদ্বাণী করেছেন, তা সত্যি হয় কিনা। কী হয় আগামীদিনে, সেটাই এখন দেখার।

Releated Posts

“মেনে নেওয়া যায় না” তৃতীয় ম্যাচের লজ্জাজনক পরাজয় নিয়ে বললেন শ্রেয়াস

শ্রেয়াস বলেন, “এত বড় ব্যবধানে পরাজয় একেবারেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এই পরাজয় মেনে নিয়ে…

ByByHafizur Rahaman Jul 8, 2026

এক্সিট ডোর দেখল কলম্বিয়া, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

কলম্বিয়ার দাপুটে ফুটবলে দাগ টানলো সুইজারল্যান্ড। ‘রাউন্ড অফ ১৬’ থেকে তাদের বাইরের দরজা দেখিয়ে দিল তারা। যদিও সুইজারল্যান্ডই…

ByByHafizur Rahaman Jul 8, 2026

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত মিশরের

ক্ষোভ উগরে দিয়েছেন জিকোদের কোচ হোসাম হাসানও। তিনি বলেছেন, “দিনের আলোয় ডাকাতি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে রাখা হলে ফিফার ব্যবসা…

ByByHafizur Rahaman Jul 8, 2026

শেষ হলো আমেরিকার কাপ অভিযান, পরবর্তী রাউন্ডে বেলজিয়াম

ম্যাচের ফলাফল ৪-১। যদিও তুলনামূলকভাবে অ্যাটাকিং ফুটবল বেশি খেলেছে আমেরিকা, তবে সুযোগে সদ্ব্যবহার করেছে বেলজিয়াম। আমেরিকার সমতা ফিরিয়েও…

ByByHafizur Rahaman Jul 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top