• Home
  • বিনোদন
  • বক্স অফিসে ইতিহাস গড়তে চলেছে শাহরুখের কিং

বক্স অফিসে ইতিহাস গড়তে চলেছে শাহরুখের কিং

Image

হাফিজুর রহমান: সালটা বোধ হয় ৯০ বা ৯১ হবে। শাহরুখের ফৌজি দেখে বুঝেছিলাম এই ছেলে বোকা ব্যাক্সে আটকে থাকতে আসেনি। এর জায়গা বড় পর্দায়। পরে শুনলাম হেমা মালিনীর ফিল্মে নবাগত শাহরুখ সই করেছে। নতুন ছেলে ঠিকানা পাওয়া মুশকিল, তাই সোজা হেমাজিকে ফোন করলাম। উনি জানালেন শাহরুখ আজিজ মির্জার ফিল্মে  শ্যুটিং করছে আরকে স্টুডিওতে। ওখানে আলাপ হল ইন্টারভিউও হল। পরে আরও দুবার ইন্টারভিউ নিয়েছি ওর। ও তখন প্যান ইন্ডিয়ান স্টারই হয়নি, বিশ্ববিখ্যাত হওয়া দুরের কথা। পরে শাহরুখের ফিল্ম বিদেশে জনপ্রিয় হল। এখন শাহরুখ ধরা ছোঁয়ার বাইরে। বিশ্বের সবথেকে দামি স্টার ।

এখন ভাবলে হাসি পায় যে কাগজ না পড়লে পিছিয়ে যেতে হয়। সেই কাগজ আমার নেওয়া শাহরুখের প্রথম ইন্টারভিউ ছাপেনি। এখন তারাই সুযোগ পেলে দশটা খবর করবে ওকে নিয়ে। আর ভগবান বিশ্বাসী যে কাগজ আমার নেওয়া শাহরুখের প্রথম ইন্টারভিউ তাদের কাগজে প্রকাশ করলো, তারা মাত্র ৩০ টাকার একটি চেক দিয়েছিল। সেটি ভাঙ্গায়নি। ভগবানে বিশ্বাসী সেই কাগজকে লজ্জা দিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি মাঝেমাঝে।

শাহরুখ অনেক ঝড়ঝাপটা সামলে দেশের নম্বর ওয়ান স্টার হয়েছে। শাহরুখের নামের আগে এখন অনেক বিশেষণ জুড়েছে। কেউ বলে বাদশা, কেউ বলে কিং খান। এই কিং থেকেই নতুন ফিল্মটির নাম কিং রাখা হয়েছে। দীর্ঘ ৩ বছর কোনো ফিল্মে অভিনয় করেনি শাহরুখ। এর মধ্যে অনেক অঘটন ঘটেছে বলিউডে। এমন সময় এলো শাহরুখ ঝড়, উড়ে গেল দক্ষিণি ফিল্মের আগ্রাসন। পাঠান, জওয়ান  ও ডাঙকি তিনটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন বক্স অফিস ইতিহাস গড়ল। এই বছরে শাহরুখের কোনও ফিল্ম আসছেন না । ২৭ সালের শুরুতে আসছে শাহরুখার ফিল্ম কিং, অভিনয় করেছে শাহরুখ কন্যা সুহানা ও তার মায়ের ভূমিকায় দীপিকা পাডুকোন। কিংয়ের ভিলেন অভিষেক বচ্চন। যতদূর জানা যাচ্ছে, কিং শাহরুখের ক্যারিয়ারের সব থেকে ভায়োলেন্ট ফিল্ম হতে চলেছে। এই ফিল্মে শাহরুখকে মেকআপ ছাড়া আসল চেহারায় দেখা যাবে। আগামী বছরের শুরুতে মুক্তি পাবে কিং। দেখা যাক ফিল্মটি বক্স আফিসে কিং হতে পারে কিনা!

Releated Posts

গোপাল পাঠার নামে রাস্তা হওয়ার সিদ্ধান্তকে ঘিরে গর্বিত সৌরভ

সৌরভ দাস জানিয়েছেন, “একটা অসাধারণ খবর। আমার খুব ভালো লাগছে খবরটা পেয়ে। কারণ ওরকম ব্যক্তিত্ব অদ্ভূতভাবে যাঁর নাম…

ByByHafizur Rahaman Jun 22, 2026

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top