• Home
  • খেলা
  • পেপের গোলে জয় আইভরি কোষ্টের, পরবর্তী রাউন্ডে তারা

পেপের গোলে জয় আইভরি কোষ্টের, পরবর্তী রাউন্ডে তারা

Image

নিউজ ডেস্ক: কুরাসাওকে পরাজিত করে চলতি ফুটবল বিশ্বকাপের পরবর্তী রাউন্ডের টিকিট পাকা করে নিল আইভরি কোস্ট। ম্যাচের ফলাফল ২-০। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটাকিং ফুটবল তুলে ধরে তারা। অন্যদিকে কুরাসাওয়ের তরফ থেকে আপনার চেষ্টা করা হয় ম্যাচ বাঁচানোর। কিন্তু তারা তা করতে সফল হয়নি। বলা ভালো, আইভরি কোষ্টের আক্রমণাত্বক ফুটবলের কাছে বেশ দুর্বল দেখায় তাদের। 

ম্যাচটি খেলা হয় ফিলাডেলফিয়ার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে। জয় পাওয়ার লক্ষ্যে প্রথম মিনিট থেকেই অ্যাটাকিং ফুটবল খেলা চালু করে আইভারি কোস্ট। সপ্তম মিনিটে তারা পায় তাদের প্রথম গোল। দলকে ম্যাচে এগিয়ে দেন পেপে। তারপরও আক্রমণ জারি রাখে তারা। অন্যদিকে কুরাসাওয়ের তরফ থেকেও মরিয়া চেষ্টা দেখা যায়। কিন্তু গোল করতে সফল হয়নি তারা। কয়েকবার সুযোগও পেয়েছিল তারা। কিন্তু সেগুলি গোলে পরিণত করতে সফল হয়নি। একাধিকবার কাছে গিয়েও হাতছাড়া হয় সুযোগ। অবশেষে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে আইভারি কোস্ট।

দ্বিতীয়ার্ধেও কোনও পরিবর্তন দেখা যায়নি চিত্রে। একইভাবে আক্রমণের পর আক্রমণ করতে থাকে আইভরি কোস্ট। অবশেষে ৬৪ মিনিটে আইভরি কোস্ট পায় তাদের দ্বিতীয় গোল। এবারেরও গোলদাতা পেপে। তারপরও আক্রমণ থামায়নি তারা। বরং আরো গতি বাড়ায়। আরো একাধিক সুযোগ এসেছিল তাদের কাছে ব্যবধান বাড়ানোর। কিন্তু তারা কুরাসাওয়ের জালে বল জড়াতে পারেনি। অবশেষে ২-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। ৬ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যায় আইভরি কোস্ট। অন্যদিকে কুরাসাও শেষ করে ১ পয়েন্টে। এবার দেখার বিষয় যে পরবর্তী রাউন্ডেও একইভাবে পারফর্ম করতে পারে কিনা আইভরি কোস্ট।

Releated Posts

গোলশূন্যভাবে শেষ অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে

প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। দুই দল যেভাবে গোটা ম্যাচে একে অপরকে…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচে টার্কির হাতে পরাজিত আমেরিকা

ম্যাচের ফলাফল ৩-২। এদিন তুলনামূলকভাবে বল দখল বেশি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু সুযোগ কাজে লাগায় টার্কি। ম্যাচ শেষের…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচ ডালাস স্টেডিয়ামে, পরবর্তী রাউন্ডে জাপান-সুইডেন

একটা টানটান উত্তেজনায় ভরা ম্যাচের সাক্ষী হল গোটা ফুটবল বিশ্ব। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) জাপান ও সুইডেনের ম্যাচ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস

চলতি ফুটবল বিশ্বকাপে অপরাজিত থেকে নিজেদের গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) তাদের হাতে পরাজিত…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top