• Home
  • দেশ
  • রাম মন্দিরে চুরি: সিটের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ৮ জনের বিরুদ্ধে এফআইআর

রাম মন্দিরে চুরি: সিটের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ৮ জনের বিরুদ্ধে এফআইআর

Image

দেবজিৎ মুখার্জি: অযোধ্যার রাম মন্দিরের অনুদান দুর্নীতি ঘটনায় এবার নতুন মোড়। বিশেষ তদন্তকারী দলের (সিট) তরফ থেকে পেশ করা রিপোর্টের পরিপ্রেক্ষিতে দায়ের করা হলো এফআইআর (FIR)। একজন নয়, দুজন নয়, এফআইআর দায়ের হল ৮ জন অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করা হয় শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সদস্য শ্রী কৃষ্ণমোহনের তরফ থেকে, যার ভিত্তিতে পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে রাম জন্মভূমি কোতোয়ালি থানায়।

এফআইআর দায়ের হয়েছে টিনু যাদব, অনুকল্প মিশ্র সহ ৮ জন অভিযুক্তের বিরুদ্ধে। জানা গিয়েছে, পুলিশের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে আরও একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও এবং মামলা করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩০৬, ৩১৬(৫), ৩১৭(৪), ৩১৭(৫), ৬১ এবং ৩(৫)এতে। অভিযুক্তদের বিরুদ্ধে আনা হয়েছে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ।

প্রসঙ্গত, বর্তমানে ‘রাম রাজ্য’ উত্তরপ্রদেশে চাঞ্চল্য ছড়িয়েছে অযোধ্যা রাম মন্দিরে চুরির ঘটনায়। ঘটনার তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল (সিট)। গত মঙ্গলবার তাদের তরফ থেকে সরকারের কাছে পেশ করা হয়েছে প্রাথমিক রিপোর্ট। তাতে দাবি করা হয়েছে যে খামতি রয়েছে মন্দির ব্যবস্থাপনার প্রায় প্রত্যেকটি স্তরে এবং সবেতেই দরকার পরিবর্তন। এখানেই শেষ নয়, চুরি ঠেকানোর ক্ষেত্রে তাদের তরফ থেকে দেওয়া হয়েছে একাধিক পরামর্শও। রিপোর্টে আরও বলা হয়েছে, বেনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে মন্দির ব্যবস্থাপনার সাথে জড়িত একাধিক ব্যক্তির বিরুদ্ধে এবং পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও। যদিও এফআইআর দায়ের বিষয়টি চূড়ান্ত তদন্তের রিপোর্টের উপর নির্ভর করছে।

সেই রিপোর্ট জনসম্মুখে আসতেই গেরুয়া শিবিরকে বিঁধলো বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের জাতীয় সভাপতি অলোক কুমারের বক্তব্য, “যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে বেনিয়মের। দ্রুত এফআইআর দায়ের করতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্টের দ্বারা রোজ শুনানি করে নিষ্পত্তি করতে হবে এই মামলার। ব্যবস্থা করতে হবে দোষীদের কড়া শাস্তির।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায়, সেদিকেই এখন তাকিয়ে গোটা উত্তরপ্রদেশ সহ জাতীয় রাজনৈতিক মহল।

Releated Posts

দিল্লি সফরে ইরানের প্রেট্রলিয়াম মন্ত্রী মোহসেন পাকনেজাদ

জ্বালানি সংক্রান্ত জটিলতার অবসান ঘটাতে উঠেপড়ে লেগেছে নয়াদিল্লি। সেই লক্ষ্যে বৃহস্পতিবার দিল্লি সফরে এলেন ইরানের প্রেট্রলিয়াম মন্ত্রী মোহসেন…

ByByHafizur Rahaman Jun 26, 2026

“ততক্ষণ পর্যন্ত চুক্তি করতে পারি না……” বাণিজ্য চুক্তি নিয়ে কি বললেন পীযূষ গোয়েল?

বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে বলতে শোনা যায়, “আমরা ততক্ষণ পর্যন্ত চুক্তি করতে পারি না আমেরিকার সঙ্গে, যতক্ষণ পর্যন্ত…

ByByHafizur Rahaman Jun 26, 2026

“বিজেপি সদস্যপদের কার্ড নাগরিকত্বের প্রমাণ” কেন্দ্রকে তোপ ওয়েইসির

তিনি বলেন, “মনে হয় কেন্দ্র বলতে চাইছে যে ভারতের নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে বিজেপির সদস্যপদের কার্ড থাকলেই। আর…

ByByHafizur Rahaman Jun 26, 2026

“মোদি সরকারের দ্বারা হত্যা” প্রশ্নফাঁসের পর আত্মঘাতী সম্পর্কে বললেন সুপ্রিয়া

তিনি বলেন, “বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারতে নাগরিকদের ৬৫% তরুণ প্রজন্ম। কিন্তু তাদের অবস্থা কী? কঠিন পরিশ্রম করছেন…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top