নিউজ ডেস্ক: রাত পোহালেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের। ইতিমধ্যেই সিরিজ ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে দুই দলের সমর্থকদের। পাশাপাশি দুই দলের ক্রিকেটাররাও সিরিজকে পাখিরচোখ করে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন। এক কথায় বলতে গেলে, মাঠে যাতে কোনরকম সমস্যার না সম্মুখীন হতে হয়, তার জন্য নিজেদের সবরকমভাবে তৈরি করছেন দুই দলের ক্রিকেটাররা।
সব ঠিকঠাক থাকলে আগামীকাল অভিষেক ঘটতে পারে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর। তাঁকে সুরক্ষিত রাখতে এবার বোর্ড নিতে চলেছে অভিনব পদক্ষেপ। সূত্র মারফত খবর, তিনি দলের সাথে গেলেও আলাদা থাকবেন। প্রতিটা ম্যাচেই মা-বাবার সাথে থাকবেন বৈভব। ব্রিটিশ সংবাদসংস্থা গার্ডিয়ান সূত্র মারফত খবর, যেহেতু আইসিসি এবং ইংল্যান্ড বোর্ডের নিয়ম অনুসারে, সিনিয়রদের চেঞ্জরুম ব্যবহার করতে পারবেন না অনূর্ধ্ব-১৬ ক্রিকেটাররা, তাই ইংল্যান্ড বোর্ডের তরফ থেকে আলাদা চেঞ্জরুমের আয়োজন করা হয়েছে বৈভবের জন্য। শুধু খেলা চলাকালীন সিনিয়রদের ড্রেসিংরুমে থাকবেন তিনি এবং যোগদান দেবেন টিম মিটিংয়েও। তবে খেলার আগে বা পরে ড্রেস বদলের জন্য তাঁকে আলাদা রুম ব্যবহার করতে হবে। যেখানে ম্যাচ খেলতে যাবে দল, সাথে থাকবেন বৈভবের মা-বাবাও।
বিষয়টি নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর বক্তব্য, “সাধারণত এত অল্প বয়সে সিনিয়র দলে কোনও ক্রিকেটার ডাক পায় না। কিন্তু বৈভব পেয়েছে। এত অল্প বয়সে জাতীয় দলে কেউ ডাক পেলে দেখা যেতেই পারে নানা সমস্যা। বিশেষ করে মানিয়ে নিতে অসুবিধা হতে পারে বৈভবের বড়দের সাথে। তাই বোর্ড তাকে রাখতে চাইছে না সারাক্ষণ সতীর্থদের সাথে।” তিনি এটাও মনে করিয়ে দেন যে এখনো স্কুলের গণ্ডি পেরোয়নি বৈভব। তাই পরিবারের সঙ্গে থাকাটা তাঁর খুবই দরকার।



By














