• Home
  • খেলা
  • ইংল্যান্ডের বিরুদ্ধে সাহসী ফুটবল ঘানার, পেনাল্টি না দেওয়া ঘিরে বিতর্ক

ইংল্যান্ডের বিরুদ্ধে সাহসী ফুটবল ঘানার, পেনাল্টি না দেওয়া ঘিরে বিতর্ক

Image

নিউজ ডেস্ক: গোটা ম্যাচজুড়ে অ্যাটাকিং ফুটবল খেলেও জয় নিজেদের নামে করতে সফল হলো না হ্যারি কেনের ইংল্যান্ড। ঘানার বিরুদ্ধে তারা শেষ করল গোলশূন্য ড্র দিয়ে। একাধিকবার সুযোগ পাওয়া সত্ত্বেও তা কাজে লাগাতে পারেনি তারা। অন্যদিকে ঘানা গোটা ম্যাচজুড়ে যে ডিফেন্সিভ খেলা খেলেছে, তা বলাই বাহুল্য। যেভাবে তারা ইংল্যান্ডকে আটকেছে, তার প্রশংসা করেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ফুটবল তারকারা। 

বুধবার (ভারতীয় সময় অনুযায়ী) ম্যাচটি খেলা হয় ফক্সব্রোতে অবস্থিত বস্টন স্টেডিয়ামে। ম্যাচের প্রথম মিনিট থেকে ঘানাকে চাপে ফেলতে আগ্রাসী ফুটবল খেলা শুরু করে ইংল্যান্ড। ধারাবাহিকভাবে তাদের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হয় গোল করার। তবে তাতে তারা সফল হয়নি। একাধিকবার কাছাকাছিও এসেছিল তারা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ঘানার কাছেও হাতেগোনা কয়েকটি সুযোগ এসেছিল লিড নেওয়ার। কিন্তু তারাও সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। 

দ্বিতীয়ার্ধেও দেখা যায় একই চিত্র। আক্রমণের পর আক্রমণ করতে থাকে ইংল্যান্ড এবং তার ডিফেন্স করে কাটায় ঘানা। তবে ম্যাচের অন্তিম লগ্নে একটি পেনাল্টি না দেওয়া ঘিরে তৈরি হয় বিতর্ক। ঘানার মতে তাদের এক নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। অবশেষে ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে। ইংল্যান্ড আক্রমণাত্মক ফুটবল খেললে যেভাবে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত গোল করা থেকে আটকেছে ঘানা, তার প্রশংসা করেছেন অনেকে। এবার দেখার বিষয় যে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা কেমন পারফর্ম করে। 

Releated Posts

দাপট অব্যাহত কলম্বিয়ার, এবার তাদের হাতে পরাজিত কঙ্গো

চলতি ফুটবল বিশ্বকাপে দাপট অব্যাহত কলম্বিয়ার। উজবেকিস্তানের পর এবার তারা পরাজিত করল কঙ্গোকে। ম্যাচের ফলাফল ১-০। এদিন শুরু…

ByByHafizur Rahaman Jun 24, 2026

খাতা খুললো ক্রোয়েশিয়া, পানামাকে হারিয়ে টিকে রয়েছে বিশ্বকাপে

বুধবার (ভারতীয় সময় অনুসারে) তারা পরাজিত করল পানামাকে। ম্যাচের ফলাফল ১-০। শেষ মুহূর্তে পানামার কাছে সুযোগ এসেছিল গোল…

ByByHafizur Rahaman Jun 24, 2026

উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে পর্তুগাল, গোল পেয়েছেন রোনাল্ডোও

ম্যাচের ফলাফল ৫-০। এদিন গোল আসে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর তরফ থেকেও। তিনি দুটি গোল করেন। অন্যদিকে উজবেকিস্তানের তরফ থেকেও…

ByByHafizur Rahaman Jun 24, 2026

গোল খেয়ে পাল্টা দুই গোল, জয় অ্যালজেরিয়ার

চলতি ফুটবল বিশ্বকাপে খাতা খুলল অ্যালজেরিয়া। তাদের হাতে পরাজিত হলো জর্ডান। ম্যাচের ফলাফল ২-১। এই ম্যাচে প্রথমে গোল…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top