দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি একাধিক ইস্যুতে উত্তপ্ত, যার মধ্যে অন্যতম বাংলাপক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর পাশাপাশি প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে তাঁকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার আধিকারিকরা গ্রেফতার করেন।
এদিন গর্গ চট্টোপাধ্যায়কে তোলা হয় আদালতে এবং বিচারকের তরফ থেকে পুলিশি হেফাজতে পাঠানো হয়। সরকারি আইনজীবীর তরফ থেকে আবেদন করা হয়েছিল ৫ দিনের পুলিশি হেফাজতের। বিচারক ১৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন খারিজ করে দেওয়া হয় তাঁর জামিনের আবেদন।
গোটা বিষয়টি নিয়ে এই মুহূর্তে জোর আলোচনা চলছে বঙ্গ রাজনীতিতে। একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে গোটা রাজ্যে। বাংলাপক্ষ সহ অনেকে গর্গর পক্ষে আওয়াজ তুললেও অনেকে আবার তাঁর বিরুদ্ধে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে জল কতদূর গড়ায়।



By










