• Home
  • দেশ
  • জ্বালানি সংকট ঠেকাতে বড় পথে হাঁটলেন মোদি

জ্বালানি সংকট ঠেকাতে বড় পথে হাঁটলেন মোদি

Image

দেবজিৎ মুখার্জি: পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের জেরে গোটা বিশ্বে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এই আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শুধু তাই নয়, নিজেও সেই পথেই হাঁটলেন। তিনি নির্দেশ দিলেন নিজের কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর। এখানেই শেষ নয়, তিনি জোর দিতে বলেছেন কনভয়ে বৈদ্যুতিন গাড়ির ব্যবহার বৃদ্ধির দিকেও।

কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপকে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে নিরাপত্তার কোনওরকম খুঁত না রেখেই। এসপিজি জানিয়েছে, নয়া পরিকল্পনা অনুসারে আকার ছোট করা হচ্ছে কনভয়ের সকল নিরাপত্তা প্রোটোকল বজায় রেখে।

পাশাপাশি, প্রধানমন্ত্রী জোর দিয়েছেন কনভয়ে বৈদ্যুতিন গাড়ির ব্যবহার বৃদ্ধির উপর। তবে জানা গিয়েছে, এর জন্য অনুমতি দেওয়া হয়নি নতুন করে কোনও গাড়ি কেনার। সুতরাং কেন্দ্র এগোতে চাইছে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার দিয়েই পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top