• Home
  • খেলা
  • দাপট অব্যাহত গিলদের! বড় ব্যবধানে পরাজিত করল বৈভব-যশস্বীদের

দাপট অব্যাহত গিলদের! বড় ব্যবধানে পরাজিত করল বৈভব-যশস্বীদের

Image

দেবজিৎ মুখার্জি: জয়ের ধারা অব্যাহত শুভমান গিল নেতৃত্বাধীন গুজরাট টাইটানসের। শনিবার তারা বড় ব্যবধানে পরাজিত করল চলতি আইপিএলের অন্যতম শক্তিশালী দল রাজস্থান রয়্যালসকে। ৭৭ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুললো তারা। সৌজন্যে রাশিদ খানের স্পিন ম্যাজিক। যদিও এদিন জেসন হোল্ডারের বোলিংও ছিল দেখার মতো। পাশাপাশি, ব্যাট হাতে আগ্রাসী জিনিস খেলেছেন সাই সুদর্শন ও শুভমান গিল। সবমিলিয়ে, এক নিখুঁত টিম গেমের উদাহরণ দিয়েছে গুজরাট।

আজ ম্যাচটি খেলা হয় রাজস্থানের ঘরের মাঠ সাওয়াই মানসিং স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২২৯ রান তোলে গুজরাট। ৫৫ ও ৮৪ রানের মারকুটে ইনিংস আসে সাই সুদর্শন ও শুভমান গিলের ব্যাট থেকে। এছাড়া ২০ বলে ৩৭ রানের এক অসাধারণ ইনিংস আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে। রাজস্থানের বোলারদের মধ্যে দুটি উইকেট পান ব্রিজেশ শর্মা এবং একটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন যশ রাজ পুঞ্জ ও রবীন্দ্র জাদেজা। 

জবাবে রান তাড়া করতে নেমে ১৭ ওভার শেষ হওয়ার আগে ১৫২ রানে অলআউট হয়ে যায় রাজস্থান। সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। এছাড়া বৈভব সূর্যবংশী করেন ৩৬। গুজরাটের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট তোলেন রাশিদ খান। জেসন হোল্ডার পান তিনটি উইকেট। এছাড়া দুটি উইকেট নিজের ঝুলিতে তোলেন কাগিসো রাবাডা এবং একটি মহাম্মদ সিরাজ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় রাশিদ খানকে। এই জয়ের সুবাদে গুজরাট পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে এবং রাজস্থান পঞ্চম স্থানে।

Releated Posts

কেন প্রথম ম্যাচে সুযোগ পেলেন না বৈভব? জবাবে যা বললেন শ্রেয়াস

তিনি বলেন, “বৈভব খুব প্রতিভাবান ক্রিকেটার। উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ওর সামনে। কিন্তু আমাদের দলে এমন অনেক ক্রিকেটার রয়েছে,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

গোলশূন্যভাবে শেষ অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে

প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। দুই দল যেভাবে গোটা ম্যাচে একে অপরকে…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচে টার্কির হাতে পরাজিত আমেরিকা

ম্যাচের ফলাফল ৩-২। এদিন তুলনামূলকভাবে বল দখল বেশি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু সুযোগ কাজে লাগায় টার্কি। ম্যাচ শেষের…

ByByHafizur Rahaman Jun 26, 2026

হাড্ডাহাড্ডি ম্যাচ ডালাস স্টেডিয়ামে, পরবর্তী রাউন্ডে জাপান-সুইডেন

একটা টানটান উত্তেজনায় ভরা ম্যাচের সাক্ষী হল গোটা ফুটবল বিশ্ব। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) জাপান ও সুইডেনের ম্যাচ…

ByByHafizur Rahaman Jun 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top