• Home
  • দেশ
  • সংসদে ইরান-আমেরিকাকে বার্তা মোদির

সংসদে ইরান-আমেরিকাকে বার্তা মোদির

Image

দেবজিৎ মুখার্জি: দেখতে দেখতে প্রায় ১ মাস হতে চলল মধ্যপ্রাচ্যে চলতি যুদ্ধের। এই সংঘাতের জেরে বর্তমানে ভুগছে গোটা বিশ্ব। জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সকল দেশ। চাপে পড়েছে সাধারণ মানুষ। এই আবহে সংসদে দাঁড়িয়ে ইরান ও আমেরিকাকে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইরানের উদ্দেশ্যে নামো বলেন, “কোনও ইতিবাচক পদক্ষেপ নয় হরমুজ অবরুদ্ধ করে রাখা।” পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করে দেন যে ভারত তা মেনে নেবে না। তাঁর সংযোজন, “শুধু তাই নয়, ভারতের তরফ থেকে মেনে নেওয়া হবে না হরমুজে জাহাজের উপর হামলাও।”

অন্যদিকে আমেরিকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সর্বদা শান্তি ও মানবকল্যাণের পক্ষে ভারত। কোনও সমস্যার সমাধান নয় যুদ্ধ। আলোচনার টেবিলে বসাই একমাত্র পথ সমস্যা সমাধানে।” তাঁর সংযোজন, “একমাত্র কূটনীতি। ভারত প্রতিশ্রুতিবদ্ধ সব সংঘাত ও উত্তেজনা প্রশমনে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top