• Home
  • খেলা
  • “আমি ক্ষমা চেয়ে নিয়েছি” কোন সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছিলেন সূর্য?

“আমি ক্ষমা চেয়ে নিয়েছি” কোন সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছিলেন সূর্য?

Image

দেবজিৎ মুখার্জি: বর্তমানে দেশের ক্রিকেটমহলে এখনো আলোচনার বিষয় হয়ে রয়েছে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। কিন্তু তা সত্ত্বেও ক্ষমাপ্রার্থী দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, ওরফে স্কাই। বিশ্বকাপে তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন, যার জন্য তাঁকে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। স্কাইয়ের বক্তব্য, সেই সিদ্ধান্ত কি ভুল হয়েছিল তা তিনি বুঝতে পেরেছেন এবং তার জন্য ক্ষমা চেয়েছেন। 

কোন ভুলের কথা বলছেন সূর্য? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে। সেটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বলা ভালো, একেবারে লজ্জাজনক পরাজয়ের শিকার হতে হয়েছিল তাদের। সেই ম্যাচে খেলানো হয়নি অক্ষর প্যাটেলকে এবং তা ঘিরে বয়েছিল সমালোচনার ঝড়। ম্যাচের পর স্কাই অবশ্য বলেছিলেন যে অক্ষরকে খেলানো হয়নি ম্যাচ আপের কথা ভেবে।

যদিও সেই ধাক্কা সামলে পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। একের পর এক ম্যাচ জিতে ট্রফি নিজেদের ঝুলিতে তোলে তারা। তারপর অক্ষর প্যাটেলকে বাদ দেওয়া নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন সূর্য। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “এই ব্যাপারে ও প্রচন্ড রেগে গিয়েছিল। সেটা অবশ্য স্বাভাবিক। ও একজন অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি এক আইপিএল দলের অধিনায়ক। ও তো রাগ করবেই।”

তবে সূর্যর তরফ থেকে দ্রুত অক্ষরের রাগ ভাঙ্গানো হয়। ম্যাচের পরেই স্কাই কথা বলেন তাঁর সঙ্গে। সাক্ষাৎকারে তিনি বলেন, “ক্ষমা চেয়ে নিয়েছি আমি। ওকে বললাম ভুল হয়ে গিয়েছে একটা। আমি দুঃখিত আন্তরিকভাবে। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হতো দলের স্বার্থে। আমার কাছে এমনভাবে কথা বলাটা খুব কঠিন ছিল। তবে পুরো ব্যাপারটা ও সামলে নিয়েছিল। পরেরদিন থেকেই ফের স্বাভাবিক হয়ে যায় আমাদের সম্পর্ক।”

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top