• Home
  • বিদেশ
  • হাদির হত্যার প্রতিবাদে রণক্ষেত্র ঢাকা

হাদির হত্যার প্রতিবাদে রণক্ষেত্র ঢাকা

Image

নিউজ ডেস্ক: মুজিবের দেশে দোরগোড়ায় সাধারণ নির্বাচন। তবে তার আগে শুক্রবার যুদ্ধের ময়দানের চেহারা নিল বাংলাদেশের রাজধানী ঢাকা। ওসমান বিন হাদির হত্যাকে কেন্দ্র করে ফের পথে নামলেন ইনকিলাব মঞ্চের (প্ল্যাটফর্ম ফর রেভলুশন) সদস্যরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। কয়েকজন আহত পর্যন্ত হয়েছেন। এই প্রতিবাদ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই এলাকা সহ গোটা ঢাকায়।

বিক্ষোভকারীরা যমুনা ভবনের দিকে এগোতে চেষ্টা করলে মাঝপথে পুলিশ তাঁদের আটকে দেয়। রাস্তায় ব্যারিকেড বসিয়ে দেওয়ার পাশাপাশি জলকামান, টিয়ার গ্যাস, গ্রেনেড ব্যবহার করা হয়। প্রতিবাদীরা ব্যারিকেড সরাতে গেলেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এদিন আন্দোলনকারীদের তরফ থেকে স্লোগান তোলা হয় ‘আমরা সবাই হাদি, যুগে যুগে লড়ে যাব’, ‘ফাঁসি চাই হাদির খুনিদের’, ‘আমরা হাদি হাদি’। 

পুলিশের বক্তব্য, “আমাদের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে শান্তিপূর্ণ বিপ্লবের। তবে রাস্তা অবরোধ করা বা সরকারি ভবনের দিকে এগোনো নিষিদ্ধ।” অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই হত্যার তদন্ত চলছে এবং প্রস্তাব দেওয়া হয়েছে রাষ্ট্রসঙ্ঘের ওএইচসিএইচআরকে এর দায়িত্ব দেওয়ার। যদিও মঞ্চের নেতাদের বক্তব্য, এটি যথেষ্ট নয়। তাঁদের তরফ থেকে জাতিসংঘের সুপারভিশনে নিরপেক্ষ তদন্ত অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। 

উল্লেখ্য, ২০২৪ সালে যেই আন্দোলন করা হয়েছিল ছাত্র ও জনতার তরফ থেকে, যার জেরে অবসান ঘটে হাসিনা শাসনের, তার অন্যতম নেতা ও মুখপাত্র ছিলেন হাদি। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকার এক মসজিদ থেকে বেরোনোর সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়। এরপরই ক্ষোভের আগুনে জ্বলছে গোটা বাংলাদেশ। ঢাকায় খবরের কাগজের অফিস থেকে শুরু করে কালচারাল সেন্টার ও ভারতীয় মিশনে আক্রমণ করা হয়েছিল। দিনদিন এই প্রতিবাদ উগ্র রুপ ধারণ করছে। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে আগামীদিনে আর কি হয়।

Releated Posts

শান্তিচুক্তি স্বাক্ষর ইরান-আমেরিকার

বুধবার শান্তিচুক্তি স্বাক্ষর ইরান-আমেরিকার। জানা গিয়েছে, ডিজিটালভাবে সমঝোতা পত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ভারতীয় নাবিক মৃত্যু নিয়ে রুবিও-জয়শঙ্করের কথা, নিন্দা জানান বিদেশমন্ত্রী

হরমুজে তেল নিয়ে যাওয়া জাহাজের উপর আক্রমণ ও তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জাতীয় ও…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইতিহাস হয়ে যাবে নাকি থাকবে ভূগোলে” পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

উপেন্দ্র দ্বিবেদি বলেন, “আমি স্পষ্টভাবে বলেছি যে যদি জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রাখে ভারতের…

ByByHafizur Rahaman May 16, 2026

শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা হাসিনার! কী বললেন তিনি?

বৃহস্পতিবার আওয়ামি লিগের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যে জয়ী হওয়ায় গেরুয়া শিবির ও তাদের…

ByByHafizur Rahaman May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top