• Home
  • দেশ
  • “তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইতিহাস হয়ে যাবে নাকি থাকবে ভূগোলে” পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

“তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইতিহাস হয়ে যাবে নাকি থাকবে ভূগোলে” পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

Image

দেবজিৎ মুখার্জি: শত্রুদেশ পাকিস্তানকে আবারও কড়া বার্তা ভারতের তরফ থেকে। সম্প্রতি, দিল্লিতে এক আলোচনা সভায় পাকিস্তানকে নিয়ে ভারতের মতামত পরিষ্কার করলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি। তাঁর বক্তব্য, পাকিস্তান যদি সন্ত্রাসবাদি কার্যকলাপ ও ভারতের উপর হামলার পরিকল্পনা বন্ধ না করে, তাহলে তাদের ভয়ংকর জবাব দেওয়া হবে অপারেশন সিঁদুরের থেকেও।

সেই আলোচনা সভায় সেনাপ্রধানকে প্রশ্ন করা হয় যে গতবার যে পরিস্থিতির জেরে অপারেশন সিঁদুর করেছিল ভারত, ফের যদি তা করে ভারত, তাহলে কীভাবে পাল্টা দেওয়া হবে। প্রশ্নের উত্তরে উপেন্দ্র দ্বিবেদি বলেন, “আমি স্পষ্টভাবে বলেছি যে যদি জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রাখে ভারতের বিরুদ্ধে, তাহলে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইতিহাস হয়ে যাবে নাকি থাকবে ভূগোলে।” অর্থাৎ তিনি নিজের বক্তব্যে স্পষ্ট করে দেন যে পাকিস্তানকে আরও কড়া ভাষায় জবাব দেওয়া হবে ভারতের তরফ থেকে।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের পাক সন্ত্রাসবাদীরা হত্যা করার পর শত্রুদেশকে জবাব দিতে অপারেশন সিঁদুর চালায় ভারত, যাতে গোটা পাকিস্তানে একেবারে গুঁড়িয়ে যায়। ধ্বংস হয় একাধিক বায়ুসেনা ঘাঁটিও। বহু পাক সেনা ও সন্ত্রাসবাদী প্রাণ হারান। তবে পাকিস্তানকে আরো চাপে ফেলার জন্য স্থগিত করা হয় সিন্ধু জল চুক্তি। অবশেষে তাদের কাতর অনুরোধে যুদ্ধবিরতি করা হয় ভারতের তরফ থেকে। তবে এখনো দুই দেশ মাঝেমধ্যেই একে অপরকে হুঁশিয়ারি দিয়ে চলেছে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে পরিস্থিতি কোনদিকে যায়। কী হয়, সেটাই এখন দেখার।

Releated Posts

শান্তিচুক্তি স্বাক্ষর ইরান-আমেরিকার

বুধবার শান্তিচুক্তি স্বাক্ষর ইরান-আমেরিকার। জানা গিয়েছে, ডিজিটালভাবে সমঝোতা পত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট…

ByByHafizur Rahaman Jun 18, 2026

নির্বাচনের ময়দানে নামতে অনিচ্ছুক ককরোচ জনতা পার্টি

প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট ইঙ্গিত দেন যে তাঁরা রাজনীতিতে নামবেন না, বরং নানা ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যেতে চান।…

ByByHafizur Rahaman Jun 17, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top