• Home
  • বিদেশ
  • শান্তিচুক্তি স্বাক্ষর ইরান-আমেরিকার

শান্তিচুক্তি স্বাক্ষর ইরান-আমেরিকার

Image

নিউজ ডেস্ক: বুধবার শান্তিচুক্তি স্বাক্ষর ইরান-আমেরিকার। জানা গিয়েছে, ডিজিটালভাবে সমঝোতা পত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মনে করা হচ্ছে এবার খুলে যেতে পারে হরমুজ প্রণালী। যদিও সেক্ষেত্রে জেনেভার কর্মসূচি বাতিল করা হবে কিনা, সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু জানা যায়নি। তেহরানের তরফ থেকেও কিছু পরিষ্কার করা হয়নি। 

এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প সমঝোতা পত্রে স্বাক্ষর করেন বুধবার জি৭ সম্মেলনের পর ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে আলোচনার মাঝেই। অন্যদিকে সমঝোতা পত্রে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেইয়ের তরফ থেকেও। এবার দেখা শেষ পর্যন্ত কবে হরমুজ প্রণালী খুলে এবং গোটা বিশ্বে যে জ্বালানি সংকট তৈরি হয়েছিল মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে, তার অবসান ঘটে কিনা।

Releated Posts

ভারতীয় নাবিক মৃত্যু নিয়ে রুবিও-জয়শঙ্করের কথা, নিন্দা জানান বিদেশমন্ত্রী

হরমুজে তেল নিয়ে যাওয়া জাহাজের উপর আক্রমণ ও তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জাতীয় ও…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইতিহাস হয়ে যাবে নাকি থাকবে ভূগোলে” পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

উপেন্দ্র দ্বিবেদি বলেন, “আমি স্পষ্টভাবে বলেছি যে যদি জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রাখে ভারতের…

ByByHafizur Rahaman May 16, 2026

শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা হাসিনার! কী বললেন তিনি?

বৃহস্পতিবার আওয়ামি লিগের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যে জয়ী হওয়ায় গেরুয়া শিবির ও তাদের…

ByByHafizur Rahaman May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top