দেবজিৎ মুখার্জি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। তাঁর বক্তব্য, “শিক্ষাব্যবস্থায় দায়বদ্ধতা গোটা দেশ চাইছে। আর একমাত্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বহিষ্কার করা হলেই সেটা তৈরির কাজটা শুরু হতে পারে।” পাশাপাশি, প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গও টেনে আনেন এবং পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
প্রধানমন্ত্রীকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি প্রসঙ্গে, চিঠি লিখে অভিজিৎ দীপকে বলেন, “আজ খুব দুঃখের সাথে চিঠি লিখতে হচ্ছে আপনাকে। এবার ভাবার সময় এসেছে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে।” তাঁর দাবি, প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জেরে গত কয়েকদিনে আত্মহত্যা করেছেন ১১ জন পড়ুয়া, যার মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে শেষে ৪৮ ঘণ্টাতেই। আরও চিন্তিত পড়ুয়ারা ফের নিটের পরীক্ষা দেওয়ার মানসিক চাপে। সিজেপি প্রতিষ্ঠাতার দাবি, “বাবা-মায়েরা নিজেদের সর্বস্ব খরচ করেছেন নিজেদের ছেলেমেয়েকে লেখাপড়া শেখানোর জন্য। অথচ অব্যবস্থার জন্য প্রাণ হারাচ্ছে সেই পড়ুয়াই। সরকারের অন্তত ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত ওই পরিবারগুলিকে।”
অভিজিৎ দীপকের স্পষ্ট কথা, “আমরা সেই প্রথম থেকে দাবি করছি শিক্ষামন্ত্রীর ইস্তফার। দেখুন শুধু দায়বদ্ধতা চাই আমরা। আর শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা হল তা ঠিক করার প্রথম ধাপ।” তাঁর সাফ কথা, “আমরা করুণ স্বরে অনুরোধ করছি, বরখাস্ত করুন শিক্ষামন্ত্রীকে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। প্রধানমন্ত্রী সিজেপির কথা মেনে নেন কিনা, সেদিকেই এখন তাকিয়ে জাতীয় রাজনৈতিক মহল। সেক্ষেত্রে দেখার যে আগে আরো কী কী হয়।



By










