• Home
  • জেলার খবর
  • “সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

“সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি: বিদ্রোহী সাংসদদের সদস্যপদ বাতিলের দাবির পাশাপাশি দল ও প্রতীক রক্ষা করতে লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বৈঠক করেন স্পিকারের সঙ্গে এবং এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। তাঁর বক্তব্য, সকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে দল বদলেছেন। শুধু তাই নয়, সাংসদদের ভয় এবং টাকার লোভ দেখিয়ে অন্য দলে নিয়ে যাওয়া হয়েছে। 

বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সংবিধান এবং দলত্যাগ বিরোধী আইনের বিধানুসারে, একটি দলের প্রতীকে নির্বাচিত হয়ে পরে অন্য দলে যোগ দিলে বাতিল হওয়া উচিত নির্দিষ্ট সদস্যের লোকসভার সদস্যপদ। সেই যুক্তিতেই সদস্যপদ খারিজের আবেদন জানানো হয়েছে ২০ জন সাংসদের বিরুদ্ধে আলাদাভাবে।” পাশাপাশি, বিদ্রোহী সাংসদদের নিশানা করে তিনি বলেন, “প্রত্যেকে দলবদল করেছে সিবিআই-ইডি থেকে নিজেদের বাঁচাতে।”

ডায়মন্ড হারবার সাংসদের আরও বক্তব্য, “ভয় দেখিয়ে আর টাকার লোভ দেখিয়ে সাংসদদের অন্য দলে নিয়ে গেছে। আর যখন আমি বলছি লোভ দেখিয়েছে, প্রমাণ আছে আমার কাছে।” পাশাপাশি তিনি এও স্পষ্ট করেন, “যদি কোনও সাংসদের মনে হয় আমার বিরুদ্ধে কেস করবে, আমি প্রমাণ দেবো আদালতে। বিজেপির বিরুদ্ধে লড়তে পারবো না বলে বিজেপির সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যাব।” এবার দেখার বিষয় যে জল কতদূর গড়ায়। কী হয় শেষ পর্যন্ত বা এর জেরে আর কোনও সমস্যার সম্মুখীন হতে হয় কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এখন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে।

Scroll to Top