• Home
  • জেলার খবর
  • শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা হাসিনার! কী বললেন তিনি?

শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা হাসিনার! কী বললেন তিনি?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাত পোহালেই নয়া বিজেপি সরকারের শপথগ্রহণ, যা ঘিরে উন্মাদনা তুঙ্গে দলীয় কর্মীদের। তার আগে শুক্রবার শুভেন্দু অধিকারীকে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। আগামীকাল তিনি শপথ নেবেন এবং এরপর শুরু হবে তাঁর রাজ্যের সর্বোচ্চ নেতা হিসেবে পথচলা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরও অনেকে। স্বাভাবিকভাবেই, এই মুহূর্তে খুশির হাওয়া বইছে শুভেন্দু অধিকারীর অনুগামী সহ গোটা গেরুয়া শিবিরে।

এই আবহে এবার রাজ্যের হবু মুখ্যমন্ত্রী, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তথা মুজিব কন্যা, শেখ হাসিনা। কী বললেন তিনি? বৃহস্পতিবার আওয়ামি লিগের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যে জয়ী হওয়ায় গেরুয়া শিবির ও তাদের প্রার্থীদের জানানো হয় শুভেচ্ছা। তবে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে শুভেন্দু অধিকারীকে দেওয়া শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা। তাতে বলা হয়েছে, “জননেত্রী বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে।”

প্রসঙ্গত, যখন বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা, তখন শুভেন্দু অধিকারী তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, “শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। অন্যায়ভাবে সরানো হয়েছে তাঁকে। তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন।” এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর হাসিনা বলেননি শুভেন্দুকে শুভেচ্ছা জানাতে।

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই গুরুত্বপূর্ণ আসন থেকেই জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তিনি পরাজিত করেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপরই তৃণমূলের সর্বোচ্চ নেত্রী কারচুপির অভিযোগ তোলেন। যদিও গেরুয়া শিবিরের তরফ থেকেও এর পাল্টা দেওয়া হয় তাঁকে সহ গোটা ঘাসফুল শিবিরকে। আগামীকাল শুভেন্দু অধিকারী শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে। এবার দেখার বিষয় যে রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি তিনি পূরণ করতে পারেন কিনা। বাংলার পরিস্থিতি আগামীদিনে কেমন হতে চলেছে, তা বলবে সময়।

Releated Posts

দলবদল করতে চলেছেন রচনা? করে বসলেন বিশাল মন্তব্য

ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক দলের প্রভাব নিয়ে সরব হন তিনি। তাঁর বক্তব্য, বিগত দেড় দশক আগে ইন্ডাস্ট্রি চালাত না…

ByByDebojit Mukherjee May 8, 2026

“বন্ধ হোক এসব গুজব ছড়ানো” নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে বললেন ইমন

ইমন বলেন, “এসব কথা কারা যে বলে, সত্যিই আমি জানিনা। না নিজেরা শান্তিতে থাকছে, না আমাকে থাকতে দিচ্ছে।…

ByByDebojit Mukherjee May 8, 2026

রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াতেই রাজকে বিঁধলেন সৌরভ

নাম না করে রাজকে বিঁধলেন পরিচালক-নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “রাজনৈতিক জীবন শেষ হয়ে যায় হেরে…

ByByDebojit Mukherjee May 8, 2026

নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে গান গাওয়ার কথা ইমনের! মতাদর্শ বদল?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর মতাদর্শ বদল নিয়ে। কারণ তাঁকে দেখা গিয়েছে প্রাক্তন শাসকদলের একাধিক অনুষ্ঠানে। যদিও…

ByByDebojit Mukherjee May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top