• Home
  • খেলা
  • ভারত ম্যাচ বয়কট: সরকারিভাবে জানাবে না পিসিবি! কী করবে আইসিসি?

ভারত ম্যাচ বয়কট: সরকারিভাবে জানাবে না পিসিবি! কী করবে আইসিসি?

Image

নিউজ ডেস্ক: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে আলোচনা চরমে পৌঁছেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা নিয়ে। যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে জোর চর্চা চলছে গোটা ক্রিকেট মহলে। দুই দেশের প্রাক্তনীরা ইতিমধ্যেই নিজেদের মতামত তুলে ধরেছেন। এক কথায় বলতে গেলে, সমস্ত ক্রিকেট খেলা দেশ এখন তাকিয়ে রয়েছে যে কি হয় শেষ পর্যন্ত। 

পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলে, তাহলে পিসিবিকে সেটা সরকারিভাবে জানাতে হবে আইসিসিকে। কিন্তু সেটা তারা করবে না। কেন? কী যুক্তিতে? এক্ষেত্রে যুক্তি হিসেবে দেখানো হচ্ছে পাক সরকারের টুইটের পরিপ্রেক্ষিতে আইসিসির নিজের মতামত জানানো। সেক্ষেত্রে পুরোটাই তাদের কাছে জানা। তাই পাক ক্রিকেট বোর্ডের আর দায় নেই নতুন করে সবটা সরকারিভাবে জানানোর।

যদিও পাক বোর্ডের এমন সিদ্ধান্তে তেমন চিন্তিত নয় আইসিসি। কী করা হবে, তা ঠিক করে ফেলা হয়ে গিয়েছে জয় শাহদের তরফ থেকে। প্রথমে জানা গিয়েছিল যে দ্রুত বৈঠকে বসা হতে পারে, যেমনটা করা হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু এবার এই বিষয়ে কোনও মেসেজ যায়নি কোনও দেশের বোর্ডের কাছে। অনেকের আবার মত, পাক সরকারের তরফ থেকে কি টুইট করা হয়েছে বা না হয়েছে, তা কাউন্সিলের বিচারের আওতায় পড়ে না। পিসিবিকে অফিসিয়ালি জানাতে হবে। তার আগে কাউন্সিল কেন হইচই ফেলবে বৈঠক ডেকে।

প্রসঙ্গত, আইসিসির তরফ থেকে এর আগে বিবৃতিতে বলা হয়েছে, “সমস্ত দল সমানভাবে টুর্নামেন্টে যোগ দেবে, এটাই যেকোনও আন্তর্জাতিক স্বরের টুর্নামেন্ট আয়োজনের প্রধান ভিত্তি।” এরপরই কাউন্সিলর তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়, “খেলার আদর্শের বিরোধী বেছে বেছে প্রতিপক্ষ ঠিক করে নেওয়াটা। আইসিসির তরফ থেকে যে টুর্নামেন্টগুলির আয়োজন করা হয়, তা স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করে ক্রীড়াক্ষেত্রে। কিন্তু সেই স্বচ্ছতায় আঘাত আনে প্রতিপক্ষ বাছাইয়ের বিষয়টি।” পাশাপাশি, বিবৃতিতে শাস্তির ইঙ্গিতও দেওয়া হয়। তাতে লেখা, “সমস্ত দেশের সরকারেরই স্বাধীনতা রয়েছে নিজেদের জাতীয় নীতি মেনে চলার। আমরা সেটাকে সম্মানও করি। কিন্তু যেই সিদ্ধান্ত পাক বোর্ডের তরফ থেকে নেওয়া হয়েছে, তার বিশাল প্রভাব পড়বে তাদের নিজেদের ক্রিকেটের উপরই।”

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top