• Home
  • খেলা
  • বাংলাদেশ না খেললে সত্যিই বড় আর্থিক ক্ষতি? জবাবে যা বললেন বিসিসিআই সভাপতি

বাংলাদেশ না খেললে সত্যিই বড় আর্থিক ক্ষতি? জবাবে যা বললেন বিসিসিআই সভাপতি

Image

দেবজিৎ মুখার্জি: বাংলাদেশ ভারতে ২০ ওভারের বিশ্বকাপ খেলতে না আসলে কি বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বিসিসিআই? ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মানহাস এই বিষয়ে কি বললেন? গতকাল রাতে তিনি রায়পুর গিয়েছিলেন চলতি ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য, যা খেলা হবে আজ। সেখানে তাঁকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়।

কী বললেন মিঠুন মানহাস জবাবে? বোর্ড সভাপতির তরফ থেকে পরিষ্কার কোনও জবাব মিলল না। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখানে আমি শুধু ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের জন্য এসেছি।” বলা যায়, তিনি রীতিমত এড়িয়ে যান। যদিও সূত্র মারফত জানা গিয়েছে যে সরকারিভাবে বাংলাদেশকে বাদ না দেওয়া পর্যন্ত নীরব থাকতে চাইছে বোর্ড।

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না খেলানোর, যাতে অপমানিত হয়েছে বাংলাদেশ। এরপরই সেই দেশের ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই দাবি তোলে যেন দেশের ক্রিকেটাররা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যায়। 

এই ব্যাপারে আইসিসিকে চিঠি পর্যন্ত দেয় বাংলাদেশ। কিন্তু বহু আলোচনার পর আইসিসি জানিয়ে দেয় যে বাংলাদেশের ম্যাচগুলি অন্য কোথাও খেলানো যাবে না এবং তাদের গ্রুপ পাল্টানোও সম্ভব নয়। অবশেষে তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। যদিও বিসিবি দাবি করেছে যে এই টুর্নামেন্ট খেলার জন্য তারা চেষ্টা করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top