• Home
  • খেলা
  • জাদেজা কি অবসর নিচ্ছেন? তারকা অলরাউন্ডারের মন্তব্য ঘিরে জল্পনা 

জাদেজা কি অবসর নিচ্ছেন? তারকা অলরাউন্ডারের মন্তব্য ঘিরে জল্পনা 

Image

দেবজিৎ মুখার্জি: আর কি ওডিআই ক্রিকেটে দেখা যাবে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে? সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে জাড্ডু একেবারেই দাগ কাটতে সফল হননি। না ব্যাটে না বলে। তারপরই এই প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে। শুধু তাই নয়, এই প্রশ্নও ঘোরাফেরা করছে যে তিনি ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ দলে সুযোগ পাবেন কিনা। তারই মাঝে তিনি এমন এক মন্তব্য করে বসলেন, যা ঘিরে শুরু হয়েছে জল্পনা। মজার ছলে হলেও তিনি এমন মন্তব্য করেছেন, তাতে অনেকে মনে করছেন যে তিনি হয়তো অবসরের ইঙ্গিত দিয়েছেন। 

দুদিন আগে কিউইদের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ শেষ হয়েছে। তা ২-১ ফলাফলে নিজেদের ঝুলিতে তুলেছে নিউজিল্যান্ড। যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের, সেটি হল রবীন্দ্র জাদেজার গোটা সিরিজে একটিও উইকেট না পাওয়া। এখানেই শেষ নয়, ব্যাট হাতেও যেটা আশা করা হয়েছিল তাঁর থেকে, সেটাও করে দেখাতে পারেননি তিনি। বিস্তারিতভাবে বলতে গেলে, গোটা সিরিজে জাদেজা ডাহা ফ্লপ। এমন পরিস্থিতিতে এই প্রশ্নই স্বাভাবিক যে তিনি আর আগের মতো বিশ্বাসযোগ্য আছেন কিনা। বলা ভালো, প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর ওডিআই ভবিষ্যৎ নিয়ে।

এরই মাঝে এক অনুষ্ঠানে গিয়ে মজার ছলে বিস্ফোরক কথা বলে ফেললেন জাদেজা। এক অনুষ্ঠানে তিনি ও দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ গিয়েছিলেন। সেখানে সঞ্চালিকার তরফ থেকে প্রশ্ন করা হয় যে ভবিষ্যতে সিনেমায় অভিনয় করার পরিকল্পনা রয়েছে কিনা দুজনের। নিজের জবাবে পান্থ বলেন, “প্রথমেই বলি আমি এখনো সেটা নিয়ে কিছু ভাবিনি। আপাতত খেলাটা মন দিয়ে খেলে যেতে চাই। তবে জানা নেই যে জাড্ডু ভাইয়ের কি পরিকল্পনা আছে।”

পান্থের এই জবাব শুনে হেসে ফেললেন জাদেজা। তারকা অলরাউন্ডার সঙ্গে সঙ্গে বলেন, “ও ঘুরিয়ে এটাই বলছে যে শেষ হয়ে গিয়েছে আমার সময়।” পান্থ হয়তো সেটি বোঝাতে চাননি। কিন্তু জাদেজার সময় শেষ কিনা, তা নিয়ে জোর আলোচনা চলছে ক্রিকেট মহলে। এখনো পর্যন্ত হয়তো সেই পরিকল্পনা নেই তারকা অলরাউন্ডারের ঠিকই। কিন্তু পরিসংখ্যান একেবারেই ভালো নয়। তাঁর একসময়ের টিমমেট রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন যে সময়টা অত্যন্ত কঠিন হতে চলেছে জাদেজার জন্য। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি লেখা আছে জাড্ডুর কপালে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top