• Home
  • খেলা
  • কেন আউট অফ ফর্ম বাবর দলে? জানালেন হেসন

কেন আউট অফ ফর্ম বাবর দলে? জানালেন হেসন

Image

নিউজ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। একাধিক প্রভাবশালী ক্রিকেটার জায়গা পেয়েছেন ১৫ সদস্যের দলে, যাঁর মধ্যে অন্যতম বাবর আজম। দীর্ঘদিন ধরেই তিনি আউট অফ ফর্ম। কিন্তু তা সত্ত্বেও তাঁকে দেওয়া হয়েছে সুযোগ, যা ঘিরে উঠতে শুরু করেছে প্রশ্ন দেশের ক্রিকেট মহলে। অনেকে মনে করছেন যে এটি সঠিক সিদ্ধান্ত, আবার অনেকে মনে করছেন যে এটি ঠিক নয়।

তবে কিসের ভিত্তিতে আউট অফ ফর্ম বাবরকে সুযোগ দেওয়া হয়েছে, এবার তা নিয়ে মুখ খুললেন দলের কোচ মাইক হেসন। কী বক্তব্য তাঁর? তিনি পরিষ্কার করে দিলেন যে বিশেষ করে মিডল অর্ডারে একটি এন্ড সামলে রাখবেন বাবর। তবে এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে ওপেন করতে নেমে ঝড়ের গতিতে রান করা বা পাওয়ারপ্লেতে বিশাল রান তোলার জন্য তাঁর উপর নির্ভর করতে চাইছে না দল।

মাইক হেসন বলেন, “বাবরকে ওপেন করতে পাঠানো হবে না। কারণ পাওয়ারপ্লেতে বড় শট খেলার জন্য সঠিক খেলোয়াড় দরকার। বরং মাঝের ওভারগুলিতে ও কাজে আসতে পারে। অল্প রানের টার্গেট চেজ করতে হলে, ভরসা রাখা যায় ওর উপর। তবে স্ট্রাইক রোটেট করতে হবে ওকে বড় রানের টার্গেটের ক্ষেত্রে। তবে অস্ট্রেলিয়ার পরিবেশ ও পিচ আলাদা। আমরা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলব। এই যাবতীয় সবকিছু মাথায় রেখেই ওকে দলে জায়গা দেওয়া হয়েছে।” তবে কি কারনে বাদ পড়েছেন রিজওয়ান, সেই ব্যাপারে তিনি বলেন, “ও টপ অর্ডারে খেলে। তবে আমাদের দরকার একজন উইকেটরক্ষক ব্যাটার, যে পাঁচ বা ছয়ে নেমে খেলতে পারবে।”

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top