• Home
  • খেলা
  • কেন স্লগার তকমা অভিষেককে? পরিষ্কার করলেন আমির

কেন স্লগার তকমা অভিষেককে? পরিষ্কার করলেন আমির

Image

নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেট মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছেন প্রাক্তন পাক তারকা পেসার মহাম্মদ আমির। সুপার এইটে তিনি ভারতকে নিয়ে যে ভবিষ্যদ্বানী করেছেন, তা প্রথম ম্যাচে কিছুটা হলেও সত্যি হয়েছে। এরপর চর্চা আরো বেড়ে যায় তাঁকে নিয়ে। পাক ক্রিকেটপ্রেমীরা এমনও দাবি করছেন যে আমি এক সময়ে ভারতকে ফিল্ডে হাবুডুবু খাওয়াতেন আর এখন স্টুডিওতে বসে নিজের বক্তব্যে ভেঙে দিচ্ছেন।

যদিও টিম ইন্ডিয়ার তরুণ তারকা ওপেনার অভিষেক শর্মাকে স্লগার বলে আমির বিতর্কে  জড়িয়েছিলেন। ক্রিকেটীয় ভাষায়, স্লগার মানে যাঁর পদ্ধতিতে খুঁত রয়েছে কিন্তু গায়ের জোরে শট মেরে তা ঢাকার চেষ্টা করেন। তবে কেন এমন কথা বলেছিলেন, সেটাও তিনি তুলে ধরেন।  কিন্তু এক্ষেত্রে আমির অবশ্য প্রশংসা করেন অভিষেকের। তিনি প্রসঙ্গ টেনে আনেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেকের ১৫ রানে আউট হওয়ার বিষয়টির। 

আমির বলেন, “আমি ওর টেকনিক নিয়ে একজন বোলারের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেছিলাম। তবে লোকে অসন্তুষ্ট হয়েছে কারণ আমি স্লগার শব্দটা ব্যবহার করেছি বলে। আমার বক্তব্য, একটা ভালো বিপক্ষ দল ওর টেকনিককে বিপদে ফেলতে পারে। এই ম্যাচে রানটা একদিকে। যেই দল করতে এলো রাবাডা, তখন ওর থেকে কোনও উত্তর পাওয়া গেল না।”

যদিও তারকা ওপেনারের প্রশংসা করে আমিরের সংযোজন, “ভালো ক্রিকেটের অভিষেক। তিনটি ম্যাচে বিনা রান করে আউট হওয়ার পরও ও একইভাবে খেলেছে। পিছু হাটেনি। দারুন দিক সেটা। যদি ওর কানে আমার কথা যায় তাহলে আমি বলব ফাঁদে পড়ছে তোমার টেকনিক। ধৈর্য ধরে ভালো বল দেখে খেলো। ট্যালেন্ট আছে ওর মধ্যে। কিন্তু কিভাবে তা ব্যবহার করছে, সেটাই মূল ব্যাপার। সেভাবেই কথাটা বলতে চেয়েছিলাম আমি। লোকে বিষয়টি অন্যভাবে নিয়েছে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত খাতা খুলতে পেরে পরবর্তী ম্যাচগুলিতে পারফর্ম করতে পারেন কিনা অভিষেক শর্মা। কি হয় আগে, সেটাই এখন দেখার।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top