• Home
  • খেলা
  • অধিনায়ক করার নেপথ্যে কারা? জানালেন স্কাই

অধিনায়ক করার নেপথ্যে কারা? জানালেন স্কাই

Image

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচনার পাত্র টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সূর্যকুমার যাদব। মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার পর তিনি তৃতীয় ভারতীয় অধিনায়ক যিনি দেশকে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছেন। ২০২৪ সালে তাঁকে সংক্ষিপ্ত ফরম্যাটের দলের অধিনায়ক বানানো হয়, যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। সেই সময়ে অনেকেরই মনে হয়েছিল যে গৌতম গম্ভীরের প্রিয় পাত্র বলে তাঁকে দলের অধিনায়ক করা হয়েছে। 

তবে তা যে ভুল, সেটা এবার জানালেন সূর্য। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান কাদের হাত ছিল তাঁর অধিনায়ক হওয়ার পিছনে। স্কাই নাম নেন জয় শাহ, রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও অজিত আগরকারের। তিনি জানান যে তাঁরা একসাথে আলোচনা করেই তাঁর কাঁধে নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন। সূর্য বলেন, “যখন বোর্ডের সেক্রেটারি ছিলেন জয় শাহ, তখন এই বিষয়ে উনি আমায় প্রথম জানান। আমাকে ফোন করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ৩-৪ দিন আগে। তখনই জানান যে আমায় অধিনায়ক করা হবে।”

এই সিদ্ধান্তের পেছনে যে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের হাত রয়েছে, তা মনে করেন স্কাই। তাঁদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। স্কাইয়ের বক্তব্য, “তখনই আমি জানতাম যে রোহিত শর্মা ও অজিত আগরকারের সাথে পরিকল্পনা করে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। রাহুল স্যারের কথা অবশ্যই বলতে হবে। তখন উনি দলের কোচ ছিলেন। এই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করেছিলেন জয় শাহের সঙ্গে। তারপর ভূমিকা ছিল গৌতম গম্ভীরের। ওনারাই অধিনায়ক করেন আমাকে।” প্রসঙ্গত, এই পর্যন্ত ৫২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২টিতে জয় পেয়েছেন সূর্য। অধিনায়ক হিসেবে তিনি এখনো পর্যন্ত পরাজিত হননি একটিও দ্বিপাক্ষিক সিরিজে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top