দেবজিৎ মুখার্জি: একসময়ে লিমিটেড ওভার ক্রিকেটে, তথা সাদা বলের ক্রিকেটে, ধারাবাহিক সদস্য ছিলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। তবে এখন তিনি সাদা বলের ক্রিকেট থেকে অনেকটাই দূরে। টেস্ট ক্রিকেটে খেলা চালালেও লিমিটেড ওভার ক্রিকেটে ফিরতে মরিয়া তিনি।
আইপিএলের আগে থেকেই টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে অনুশীলন করছেন পান্থ। প্রাক্তন তারকা এবার উপায় বলে দিলেন পান্থকে। কোন জায়গায় উন্নতির প্রয়োজন, তা তিনি বলে দিলেন। তিনি বলেছেন, “ও এগিয়ে নিয়ে যেতে চায় নিজের ক্রিকেট। উন্নতি করতে চায়। ও মুখিয়ে রয়েছে ভাল খেলে সাদা বলের দলে ফিরতে। যদি মানসিকভাবে আরেকটু ওকে চাঙ্গা করতে পারি, তাহলে থাকতে পারবে ভালো জায়গায়। ওকে এখনই চাঙ্গা মনে হচ্ছে। এই আইপিএলে দেখতে পাবেন অন্য পান্থকে।”
প্রসঙ্গত, এই মুহূর্তে ওডিআই ক্রিকেট কেএল রাহুলের দখলে। তাঁর কোনও বিকল্প এই মুহূর্তে নেই বলতে গেলে। অন্যদিকে, বহু উইকেটরক্ষক ব্যাটার রয়েছেন ২০ ওভারের ক্রিকেটে। তবে যুবরাজের থেকে প্রশিক্ষণ পেয়ে সকলেই দুর্দান্ত খেলছেন। এবার দেখার যে আইপিএলের পর লিমিটেড ওভার ফরম্যাটে দেখা যায় কিনা পান্থকে। শেষবার তাঁকে জাতীয় দলের জার্সিতে সাদা বলের ক্রিকেটে দেখা গিয়েছিল ২০২৪ সালের আগস্ট মাসে।



By














