• Home
  • খেলা
  • নকআউট পর্বে ভারতের মুখোমুখি হতে হলে কি করবে পাকিস্তান? জানালেন বোর্ড সূত্র

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হতে হলে কি করবে পাকিস্তান? জানালেন বোর্ড সূত্র

Image

নিউজ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে যে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের বিষয়টি নিয়ে চারিদিকে আলোচনা চলবে, তা না বললেও চলে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিন্তু যেহেতু দেশের সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ম্যাচ বয়কটের, তাই তারা যে সেই পথেই হাঁটবে, তা বলাই বাহুল্য। 

এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে যদি নকআউট পর্বে ভারতের মুখোমুখি হতে হয় পাকিস্তানকে, তাহলে তখনও কি তারা বয়কটের পথেই হাঁটবে? এই বিষয়ে পিসিবির এক সূত্র সবটা জানিয়েছেন। তাঁর বক্তব্য, সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ১৫ তারিখের ম্যাচ বয়কট করার। কিন্তু নকআউট পর্বে যদি ভারতের বিরুদ্ধে খেলা পড়ে, তাহলে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা বোর্ড মেনে চলবে। এক কথায় বলতে গেলে, শেষ কথা সরকারই বলবে।

সেই সূত্র বলেছেন, “বোর্ডকে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ১৫ তারিখে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে না পাকিস্তান। ফোরফিট করা হবে ওই ম্যাচটি।” এরপরই নকআউট পর্ব নিয়ে বলেন তিনি। তাঁর বক্তব্য, “এবার যদি নকআউট পর্বে পরিস্থিতি তৈরি হয় ভারতের সঙ্গে খেলার, তাহলে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেবে বোর্ড। ওই সময় সরকার যা বলবে, সেটাই মানা হবে।”

বলে রাখা ভালো, পাক সরকারের তরফ থেকে ম্যাচ বয়কটের কথা ঘোষণা করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু জানায়নি পিসিবি। কিন্তু যেহেতু সরকারি নির্দেশ, তাই মনে করা হচ্ছে যে বোর্ড সেই সিদ্ধান্তই হাঁটতে পারে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এই ব্যাপারে। শুধু তাই নয়, এই ইঙ্গিতও দেওয়া হয়েছে যে সমস্যার মুখে পড়তে পারে তারা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। তবে দিন যত এগিয়ে আসছে, ততই বিষয়টি নিয়ে উত্তেজনা একেবারে চরমে পৌঁছাচ্ছে। এবার দেখার যে আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top