• Home
  • খেলা
  • বৈভবের প্রশংসায় পঞ্চমুখ জুরেল! কী বললেন?

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ জুরেল! কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি: দিনদিন দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বড় আলোচনার পাত্র হয়ে উঠছেন রাজস্থান রয়েলসের ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে চলতি আইপিএলে তিনি একের পর এক অসাধারণ ইনিংস খেলে চলেছেন। বেঙ্গালুরুর বিরুদ্ধেও তার ব্যতিক্রম হলো না। ২৬ বলে ৭৮ রানের অসাধারণ ইনিংস খেলে দলের জয়ের রাস্তা তৈরি করে দেন। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। 

ম্যাচের পর রাজস্থান রয়েলসের অন্যতম তারকা ক্রিকেটার ধ্রুব জুরেল বৈভবকে নিয়ে নিজের অবস্থান জানান। পোস্ট-ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি বলেন, “আমি যখন নামি, খেলাটাকে ও অত্যন্ত সহজ করে দেখায়। আপনি ক্রিজে আসবেন আর দেখবেন ও সজোরে মারছে প্রতিটা বল, তাই আপনার মনে হতে শুরু করবে যে কিছুই হচ্ছে না উইকেটে। কিন্তু অন্দরে অন্দরে আপনি জানেন যে ক্রিকেট খেলাটা ও যতটা সহজ করে দেখাচ্ছে, ততটা সহজ নয়।”

তিনি এও স্বীকার করেছেন যে বৈভবের আক্রমণাত্মক মনোভাব প্রায়শই রানের গতি বাড়াতে অন্যদেরও উৎসাহিত করে। জুড়েল বলেন, “আপনি যখন ব্যাট করতে নামেন, তখন চাপও একটা থাকে যে আপনার মনে হয়, ‘ও এটা করছে, তাই আমাকেও করতে হবে।’ একই সাথে, এটা সহজও মনে হয় কারণ আপনার মনে হয় যে ও এভাবে যখন ব্যাট করছে, তখন ভালো আছে উইকেটটা। তাই দুই দিকেই কাজ করে এটা।” পাশাপাশি তিনি এও জানান যে বৈভব যে গতি তৈরি করেছিলেন, তা তাঁকে আরো স্বাধীনভাবে খেলার সুযোগ করে দিয়েছে। জুড়েল বলেন, “প্রায় ৬৫-৭০ রানের মতো আমাদের সংগ্রহ ছিল পাঁচ ওভার শেষে এবং আমি নিজেকে শুধু বলছিলাম রান তুলতে এই সুযোগটা কাজে লাগিয়ে। যেভাবে সে অপর প্রান্ত থেকে ব্যাট করে, তা অসাধারণ।”

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top