• Home
  • খেলা
  • রানের পাহাড় গড়ে জিম্বাবয়ে বধ উইন্ডিজদের

রানের পাহাড় গড়ে জিম্বাবয়ে বধ উইন্ডিজদের

Image

দেবজিৎ মুখার্জি: জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করল দুবারের জয়ী দল ওয়েস্ট ইন্ডিজ। সোমবার তারা পরাজিত করলো, টুর্নামেন্টের সকলকে চমকে দেওয়া, জিম্বাবয়েকে। একেবারে বড় ব্যবধানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলল তারা। ১০৭ রানে ম্যাচ জিতেছে তারা। সৌজন্যে ব্যাট হাতে শিমরন হিটমায়ের ও রোভমান পাওয়েলের  আগ্রাসী ইনিংস। অন্যদিকে বল হাতে দাগ কেটেছেন গুদাকেশ মোটি ও আকিল হোসেন। অন্যদিকে, বাকি ম্যাচাগুলির তুলে দেয় এদিন জিম্বাবয়েকে বেশ দুর্বল  ও দিশাহীন দেখায়। তারা আপ্রাণ চেষ্টা করেও ম্যাচ জিততে পারেনি।

সোমবার ম্যাচটি খেলা হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দলের দুই ওপেনার ব্রেন্ডন কিং ও অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটার শেহ হোপ দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও আগ্রাসী ব্যাটিং করে ইনিংস সামাল দেন শিমরন হিটমায়ের ও রোভমান পাওয়েল। দুজনের ঝড়ের গতিতে রান করতে থাকেন। হিটমায়ের আউট হন ৮৫ রানে। অন্যদিকে, পাওয়েল করেন ৫৯। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে তোলে ২৭৪ রান। জিম্বাবয়ের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন এনগারাভা ও মুজারাব্বানি। এছাড়া একটি করে উইকেট পান এভান্স ও ক্রেমার।

জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভার শেষ হওয়ার আগে ১৪৭ রাতে অলআউট হয়ে যায় জিম্বাবয়ে। ব্র্যাড এভান্সের ৪৩ রানের ইনিংস ছাড়া কেউ তেমন সফল হননি ব্যাট হাতে দাগ কাটতে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নিজের ঝুলিতে তোলেন গুদাকেশ মোটি। এছাড়া আকিল হোসেন তোলেন তিনটি উইকেট। অন্যদিকে ম্যাথিউ ফোর্ড পান দুটি উইকেট এবং জেসন হোল্ডার একটি উইকেট। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শিমরন হিটমায়েরকে। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতেও একইভাবে পারফর্ম করতে পারে কিনা ওয়েস্ট ইন্ডিজ। কী হয় পরের ম্যাচগুলিতে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top