• Home
  • খেলা
  • “চাপে পড়ে গিয়েছিলাম” পাকিস্তানের কষ্টের জয় নিয়ে বললেন সালমান

“চাপে পড়ে গিয়েছিলাম” পাকিস্তানের কষ্টের জয় নিয়ে বললেন সালমান

Image

নিউজ ডেস্ক: জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু সালমান আলি আঘা নেতৃত্বাধীন পাকিস্তানের। শনিবার প্রথম ম্যাচে তারা পরাজিত করল নেদারল্যান্ডস্কে। যদিও এই জয় একেবারেই সহজ ছিল না তাদের কাছে। মাত্র তিন বল বাকি থাকতে ফিনিশ লাইন পার করে তারা। শুধু তাই নয়, সামান্য টার্গেট তাড়া করতে গিয়ে তারা হারায় ৭টি উইকেট। অর্থাৎ তিন উইকেটে জেতে তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ব্যাপারে প্রশ্ন করা হলে যাবতীয় সবকিছু জানান সালমান। তিনি পরিষ্কার করে দেন যে মাঝের কয়েকটি ওভার ভালো না যাওয়ায় চাপ তৈরি হয়। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে এমন ম্যাচে আরো ভালোভাবে তাদের সামাল দেওয়া উচিত। পাশাপাশি, অবস্থান জানান ব্যাটিং কন্ডিশন নিয়েও।

সালমান বলেন, “প্রথম দশ ওভার আমরা ভালোই ব্যাটিং করেছিলাম। তবে মাঝের ওভারগুলি ভালো না যাওয়ায় ম্যাচ থেকে দূরে সরে গেছিলাম। তবে ফাহিমকে ক্রেডিট দেওয়া উচিত। ও অসাধারণ ব্যাটিং করেছে।” পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরো বলেন, “আমি মনে করি এমন ম্যাচের ক্ষেত্রে আমাদের আরও ভালোভাবে সামাল দেওয়া উচিত। ব্যাটিং কন্ডিশন খুব ভালো। শুরুতে সমস্যা হয়, কিন্তু একবার সেট হয়ে গেলে, এটা ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট। যখন কেউ নামে, তখন দেখা উচিত যেন সে ফিনিশ করে যায়।”

উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে ইনিংস শেষ হওয়ার এক বল বাকি থাকতে ১৪৭ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন সালমান মির্জা। এছাড়া দুটি করে উইকেট পান মহাম্মদ নওয়াজ, আব্রার আহমেদ ও সাইম আইয়ুব এবং একটি উইকেট পান শাহিন শাহ আফ্রিদি। জবাবে রান তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস আসে সাহেবজাদা ফারহানের ব্যাট থেকে। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন। এছাড়া একটি করে উইকেট পান লোগান ভ্যান বিক, কাইল ক্লেন ও রয়েলফ ভ্যান্ডার মারিও। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ফাহিম আশরাফকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top