• Home
  • খেলা
  • “সেটারই আমরা অপেক্ষা করছি” ফাইনাল প্রসঙ্গে বললেন ফিন

“সেটারই আমরা অপেক্ষা করছি” ফাইনাল প্রসঙ্গে বললেন ফিন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “সেটারই আমরা অপেক্ষা করছি” সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে এবং ম্যাচের সেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাইনাল নিয়ে এমনটাই দাবি করলেন কিউই তারকা ফিন অ্যালেন। কী বক্তব্য তাঁর? তিনি জানান যে দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকে অবশ্যই ইতিবাচক দিকগুলি নেওয়া যায় এবং সাফল্যের ছোট মুহুর্ত উদযাপন করা যায়।

ফাইনালে যাওয়া প্রসঙ্গে ফিনকে প্রশ্ন করা হলে তিনি হেঁসে বলেন, “হ্যাঁ এটা ভালো।” এই ব্যাপারে আরো প্রশ্ন করা হলে তিনি বলেন, “হ্যাঁ। আমার মনে হয় এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলি নেওয়া যায় এবং সাফল্যের ছোট মুহুর্ত উদযাপন করা যায়।” তাঁর সংযোজন, “আমাদের কাছে একটা ফাইনাল আছে রবিবার, যা জিততে হবে। তাই সেটারই অপেক্ষা করছি।”

প্রসঙ্গত, বুধবার ম্যাচটি খেলা হয় কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ওভারেই দুটি উইকেট হারায় তারা। ১০ ওভার পেরোতে না পেরেতেই অর্ধেক দল ফিরে যায় প্যাভিলিয়নে। যদিও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে তোলে ১৬৯। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন মার্কো ইয়ান্সেন। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস করেন ৩৪ এবং ট্রিষ্টান স্টাবস ২৯। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান ম্যাট হেনরি, কোল ম্যাককঞ্চি ও রচিন রবীন্দ্র। এছাড়া একটি করে উইকেট পান লকি ফার্গুসন ও জেমস নিশাম।

জবাবে রান তাড়া করতে নেমে ১৩ ওভার শেষ হওয়ার এক বল আগেই প্রয়োজনীয় রান তুলে নেয়  নিউজিল্যান্ড এক উইকেট হারিয়ে। ৩৩ বলে ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ফিন অ্যালেন। এছাড়া টিম সাইফার্ট করেন ৫৮। ১১ বলে ১৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন রচিন রবীন্দ্র। বলা ভালো, এদিন দুই ওপেনারই দক্ষিণ আফ্রিকার থেকে ম্যাচ পুরো বার করে নিয়ে যায়। এক দুর্দান্ত শতরানের ইনিংসের জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় ফিন অ্যালেনকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top