• Home
  • খেলা
  • “ডিফেন্ড করার মতো রান ছিল” জিম্বাবয়ের হাতে পরাজিত হয়ে দাবি শানাকার 

“ডিফেন্ড করার মতো রান ছিল” জিম্বাবয়ের হাতে পরাজিত হয়ে দাবি শানাকার 

Image

নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব জয় দিয়ে শেষ করতে পারল না শ্রীলংকা। বৃহস্পতিবার তাদের পরাজিত হতে হলো জিম্বাবয়ের হাতে। ৬ উইকেটে ম্যাচ জিতে টুর্নামেন্টের দাপট অব্যাহত রাখলেন সিকান্দার রাজারা। এদিন বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হয় দুই দলের মধ্যে। শেষ ওভারে গিয়ে ম্যাচ শেষ হয় তিন বল বাকি থাকতে। বিস্তারিতভাবে বলতে গেলে, দুই দলের ক্রিকেটারদের মধ্যেই একটা আলাদা চাপ লক্ষ্য করা যাচ্ছিল আজকের ম্যাচে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা নিজের অবস্থান তুলে ধরেন ম্যাচ নিয়ে। তিনি বলেন, “মোটামুটি ভালই শুরু হয়েছিল আমাদের। সত্যি বলতে যে রান আমরা তুলেছিলাম বোর্ডে, তা ডিফেন্ড করার মতো ছিল। কিছু জায়গা ছিল যেখানে আমরা ভালো করতে পারতাম। তবে সব মিলিয়ে, আমি স্কোরটা নেব।” এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে তাঁর কয়েকটি সিদ্ধান্ত ছিল জুয়া খেলার মতো।

প্রসঙ্গত, বৃহস্পতিবার শ্রীলংকা ও জিম্বাবয়ের মধ্যে ম্যাচ খেলা হয় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৭ উইকেটে ১৭৮। এদিন ব্যাট হাতে ফের তাক লাগান পাথুম নিসাঙ্কা। তিনি করেন ৬২। এছাড়া পবন রথনায়কে করেন ৪৪। জিম্বাবয়ের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন ব্লেসিং মুজারাব্বানি, ব্র্যাড এভান্স ও গ্রেম ক্রেমের। এছাড়া একটি উইকেট পান রায়ান বার্ল।

জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষ হওয়ার তিন বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় জিম্বাবয়ে। সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস আসে ব্রায়ান বেনেটের ব্যাট থেকে। এছাড়া ৪৫ ও ৩৪ রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা ও তাদিওয়ানাশে মারুমানি। রায়ান বার্ল করেন ২৩। শ্রীলংকার বোলারদের মধ্যে দুটি উইকেট পান হেমান্থা এবং একটি করে উইকেট তোলেন শানাকা ও ওয়েলালাগে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় সিকান্দার রাজাকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top