• Home
  • খেলা
  • “ওয়ান বল অ্যাট এ টাইম খেলছিলাম” ম্যাচের সেরা হয়ে বললেন ফিলিপস

“ওয়ান বল অ্যাট এ টাইম খেলছিলাম” ম্যাচের সেরা হয়ে বললেন ফিলিপস

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে চলে গেল নিউজিল্যান্ড। মঙ্গলবার তারা পরাজিত করলো ক্যানাডাকে। একেবারে বড়সড় জয় পেল তারা। ৮ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে কিউইরা। সৌজন্যে বোলারদের দুর্দান্ত বোলিং এবং ব্যাট হাতে গ্লেন ফিলিপস ও রচীন রবীন্দ্রের আগ্রাসী ইনিংস। অন্যদিকে, ব্যাট হাতে লড়াই করলেও বল হাতে প্রভাব ফেলতে পারেনি ক্যানাডা। বলা ভালো, দলের বোলিং বিভাগকে রীতিমত দুর্বল দেখিয়েছে। 

তবে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে গ্লেন ফিলিপসের ব্যাটিং। তিনি অপরাজিত ছিলেন ৭৬ রানে, যার মধ্যে ছিল ছটি ছয় এবং চারটি চার। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ইনিংস ও দলের জয় নিয়ে খুশি প্রকাশ করেছেন। পাশাপাশি, তিনি জানান কী পরিকল্পনা নিয়ে তিনি ও রচীন রবীন্দ্র ব্যাটিং করছিলেন।

গ্লেন ফিলিপস বলেন, “আমার মনে হয় আমি আর র‍্যাচ (রচীন রবীন্দ্র) নিজেদের প্রসেসে এগোচ্ছিলাম, ওয়ান বল অ্যাট এ টাইম খেলছিলাম।” এর সঙ্গে ক্যানাডার বোলিং প্রসঙ্গে বলেন তিনি। কিউই তারকা বলেন, “ওরা দ্রুত দুটো উইকেট তুলে নিয়েছিল, যা আমাদের ব্যাকফুটে ফেলে দেয় আর অবভিয়াসলি তা শেষ হয়, যেভাবে তা শেষ হয়েছে। কিন্তু পিসটা ভালো ছিল।”

উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে ক্যানাডা। শতরানের ইনিংস আসে যুবরাজ সামরার ব্যাট থেকে। তিনি আউট হন ৬৫ বলে ১১০ রান করে, যার মধ্যে ছিল ১১টি চার এবং ৬টি ছয়। এছাড়া দলের অধিনায়ক দীলপ্রীত বাজওয়া করেন ৩৬। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে একটি করে উইকেট তোলেন জেকব ডাফি, কাইল জ্যামিসন, ম্যাট হেনরি ও জেমস নিশাম। 

জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভার শেষ হওয়ার অনেক আগে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৭৬ রান করে অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস। এছাড়া রচীন রবীন্দ্র অপরাজিত ছিলেন ৫৯ রানে। ক্যানাডার বোলারদের মধ্যে সত্যি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন ডিলন হেলিগার ও সাদ বিন জাফর। ম্যাচের সেরা ঘোষণা করা হয় গ্লেন ফিলিপসকে।

Releated Posts

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

ফুটবল বিশ্বকাপ: ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রিয়া। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত রীতিমত ছড়ি…

ByByHafizur Rahaman Jun 17, 2026

মেসির হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

লিও মেসির হ্যাটট্রিক দিয়ে চলতি ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল…

ByByHafizur Rahaman Jun 17, 2026

এবার গোলের বন্যা নরওয়ের, বড় ব্যবধানে জয় ইরাকের বিরুদ্ধে

এবার গোলের বন্যা বইয়ে দিল নরওয়ে। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল ইরাককে। ফক্সব্রোর বস্টন স্টেডিয়ামে…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top